Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
well.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। মঙ্গলবার মধ্যপ্রদেশের পান্না জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। একসঙ্গে পাঁচ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। পান্না জেলার অজয়গড় ব্লকের বিহারপুরওয়া গ্রামে কুয়ো খননের সময় ধস নেমে পাঁচ শ্রমিকের প্রাণহানি হয়। পান্নার পুলিশ সুপার নিবেদিতা নাইডু এ বিষয়ে বলেন, এমএনআরইজিএ প্রকল্পের অধীনে নির্মিত একটি সরকারি কুয়োর জায়গায় শ্রমিকরা কাজ করছিলেন, তখনই তাদের উপর মাটি ধসে পড়ে। নিহতদের নাম আশীষ যাদব, রাজকুমার যাদব, রামপাল যাদব, চুন্নু যাদব এবং চুনভাদ পাল। এক আধিকারিক জানান, মাটি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার খবর দেওয়া হয় জেলা শাসককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক উষা পারমার। উদ্ধার অভিযান তদারকি করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গেও দেখা করেন তিনি। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শ্রমিকদের পরিবারে। পেটের টানে কাজে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে কেউ ভাবতে পারছেন না। তবে প্রশাসনের তরফে সহায়তার আশ্বাস দেওয়ায় কিছুটা আশার আলো দেখছেন নিহতদের পরিবার।

Post Views: 93

Continue Reading

Previous: মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির
Next: বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.