Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে কি রাষ্ট্রপতি শাসন না কি সেনা অভ্যুত্থান? বাড়ছে উদ্বেগ

বাংলাদেশে কি রাষ্ট্রপতি শাসন না কি সেনা অভ্যুত্থান? বাড়ছে উদ্বেগ

Online Desk মার্চ 25, 2025
wakar-uj-jaman-tt.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাচ্ছেন সেদেশের মানুষ। ক্রমশ সেনা বাহিনীর সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছে মহম্মদ ইউনুসের। এই আবহে এবার সেদেশে নতুন রাজনৈতিক পালাবদল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে সক্রিয় হয়ে উঠছে তাতে এই আশঙ্কা অমূলক নয়। আরেকটি অংশের মত, দেশের সেনাবাহিনী রাষ্ট্রপতির উপর চাপসৃষ্টি করে জরুরি অবস্থা ঘোষণা করাতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যে সোমবার রাতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে গোপন বৈঠক হয়েছে। সেখানে পাঁচ লেফটেন্যান্ট জেনারেল, আট মেজর জেনারেল, স্বাধীন ব্রিগেডের কম্যান্ডিং অফিসার থেকে সদর দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত থেকে একাধিকবার নিজের দল আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে ভাষণও দিয়েছেন তিনি। যা নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমান্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কিন্তু শেখ হাসিনার পরে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তার উপর থেকে ক্রমশ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না এই সরকার। শুধু তাই নয় ইউনুসের আমলে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হয়েছে বলেও অভিযোগ। এই আবহে সেনা বাহিনীকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

Post Views: 126

Continue Reading

Previous: ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় এনকাউন্টারে নিহত ৩ মাওবাদী
Next: ‘দখলে রাখা জম্মুকাশ্মীর ভূখণ্ড ছাড়তে হবে পাকিস্তানকে’, রাষ্ট্রসঙ্ঘে সরব ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.