Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি গ্রেফতার

বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি গ্রেফতার

Online Desk জুলাই 24, 2025
khairul.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করল সেদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ধানমন্ডির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মহম্মদ নাসিরুল ইসলাম প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খায়রুল হককে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। উল্লেখ্য, খায়রুল হকের রায়দান নিয়ে আগেও সমালোচনা হয়েছে। মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে তিনি পরিচিত। তাঁর এই রায় রাজনৈতিকভাবে সমালোচনার শিকার হয়। জালিয়াতি করে রায়দান এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট বিএনপির নেতা আবদুল বারী ভূঁইয়া মামলাটি করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেন। পরের বছরের ১৭ মে তিনি অবসর গ্রহণ করেন। পরে ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। ওই পদে তিনি। তিন বছরের সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কয়েক বার তাঁকে পুনর্নিয়োগ করা হয়। ২০২৪ সালে ১৩ আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

Post Views: 243

Continue Reading

Previous: তৃণমূলের প্রাক্তন সাংসদ কানওয়ার দীপ সিং-এর ছেলের ১২৭ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত করছে ইডি
Next: অবশেষে রাশিয়ার আমুরে খোঁজ মিলল আন্তনভ-২৪ বিমানের; ৬ জন ক্রু সহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.