Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের নদীয়ায় গ্রেফতার ১৫ বাংলাদেশী অনুপ্রবেশকারী, জোর তরজা শাসক-বিরোধীর

ফের নদীয়ায় গ্রেফতার ১৫ বাংলাদেশী অনুপ্রবেশকারী, জোর তরজা শাসক-বিরোধীর

Online Desk ডিসেম্বর 26, 2024
nodia.png

ওঙ্কার ডেস্ক: ফের নদীয়ায় গ্রেফতার ১৫ বাংলাদেশী অনুপ্রবেশকারী, বাংলার শাসক-বিরোধীর তরজা ও ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে এ রাজ্যে ঢুকে পড়ছে শত শত অনুপ্রবেশকারী। বিএসএফের কড়া নজরদারি এড়িয়েও বিভিন্ন সময়ে রাজ্যে ঢুকে পড়ছে জঙ্গিরা, তাদের সাহায্য করছে কিছু দালাল। মুর্শিদাবাদ এবং ক্যানিং এ জঙ্গি ধরা পড়ার পরে এই ব্যাপারে অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে নদীয়ার হাঁসখালি থানা ও ধানতলা থানার পুলিশ। যাদের মধ্যে পাঁচ জন ভারতীয় আশ্রয়কারী, এছাড়াও নাবালিকা সহ আরও ১০ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী।বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। গত দু মাসে প্রায় ২০০ র বেশী অনুপ্রবেশকারিকে গ্রেফতার করেছে নদীয়া জেলার বিভিন্ন থানার পুলিশ। ডিএসপি বর্ডার সোমনাথ ঝা জানান, অনুপ্রবেশকারীরা যতই চেষ্টা করুক না কেন গা ঢাকা দিয়ে থাকবে তার কোন উপায় নেই, কারণ সবসময় করা নজর রাখছে রানাঘাট পুলিশ জেলা, যার কারণে এখনো পর্যন্ত প্রায় ২০০ রো বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারী কে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই নিয়ে জোর তরজা চলছে এখন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানান, বাংলার পুলিশ যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু বর্ডারের অনুপ্রবেশ আটকানোর কাজ বিএসএফ ও স্বরাষ্ট্র দপ্তরের এবং সেই কাজে তারা দিনের পর দিন অক্ষম হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে, বর্ডারে তার বসানোর যে জমির প্রয়োজন তা রাজ্য সরকারের কাছে বারবার চেয়েও লাভ হয়নি তাই বিস্তীর্ণ অঞ্চল কোনো ফেন্সিং ছাড়া পড়ে আছে। অন্যদিকে দিলীপ ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছেন জঙ্গিদের, এবং খুব শীঘ্রই বাংলা কাশ্মীরে পরিণত হবে।

Post Views: 66

Continue Reading

Previous: হাসিনা প্রত্যর্পণ নাকি কূটনৈতিক সম্পর্ক!
Next: যোগীরাজ্যে পণের দাবিতে গৃহবধূর উপর দুবার অ্যাসিড হামলা, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.