Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশে মিছিল, আরও কোণঠাসা ইউনুস?

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশে মিছিল, আরও কোণঠাসা ইউনুস?

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
bd-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আরও কোনঠাসা মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। সোমবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মিছিল করল বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা। তাঁদের দাবি, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে সারা দেশে ধর্ষণ ও নারীদের উপর নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়েছে মিছিল থেকে।
সোমবার বেলা আড়াইটা নাগাদ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে এগিয়ে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিল আটকে দেয়। মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় মিছিলকারীদের। পুলিশি বাধার মুখে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উল্লেখ্য, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশে ধর্ষণ ও নারীদের উপর নিপীড়নের ঘটনা অব্যাহত রয়েছে। ধর্ষণ বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের দাবিতে এবং এই সংক্রান্ত সমস্ত ঘটনার বিচারের দাবি জানানো হয় মিছিল থেকে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনগুলোর সংস্কারের দাবি ওঠে মিছিলে।
প্রসঙ্গত, রবিবার রাত তিনটে নাগাদ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থক ও কর্মী সমর্থকরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

Post Views: 220

Continue Reading

Previous: নদীয়ার গিন্নীদের জন্য সুখবর, বাজারে চলে এসেছে মেশিন রুটি
Next: “আমি পুনামকে ভালবাসি!” পুনামের কটাক্ষে প্রকাশ্যে মুখ খুললেন দীপক পাণ্ডে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.