Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ডেভিল হান্টে’র মধ্যেই হাসিনার বন্দীশালা ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন ইউনুস

‘ডেভিল হান্টে’র মধ্যেই হাসিনার বন্দীশালা ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন ইউনুস

Online Desk ফেব্রুয়ারি 12, 2025
aina ghar

ওঙ্কার ডেস্ক : হাসিনা আমলে বিতর্কিত বন্দিশালা ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অভিযোগ, আওয়ামি লীগের বিরোধিতা করলেই বিক্ষুব্ধদের বন্দী করে এই ‘আয়নাঘর’-এ রাখা হত। অভিযোগ, বিনা বিচারে তাদের রাখা হত দিনের পর দিন। এমন কি গুম করে দেওয়া হত বলেও অভিযোগ। ক্ষমতায় এসে এই সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস। গড়া হয় নতুন তদন্ত কমিশন।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, বুধবার তদন্ত কমিশনের প্রতিনিধিদের সঙ্গে ইউনূস আসেন ‘আয়নাঘর’ পরিদর্শনে। সঙ্গে ছিলেন  অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ সংক্রান্ত উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এই পরিদর্শনে ছিলেন সাংবাদিকরাও। প্রশাসনের আগ্রহে ‘আয়নাঘরে’র একাধিক ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে।

ইউনূসের এই হঠাৎ আয়নাঘর পরিদর্শনের পিছনে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। বিরোধীদের কেউ কেউ মনে করছেন, ইউনূস সরকারের ‘ডেভিল হান্ট’এ কি এই বন্দীশালাকে ব্যবহার করা হবে ? সূত্রের খবর, এখনও পর্যন্ত হাজারেরও বেশি গ্রেফতার হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এই অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ‘ডেভিল’ বলতে অপরাধীদের কথা বোঝাতে চেয়েছেন সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে। এই বিশেষ অভিযানে পুলিশের সঙ্গে কাজে লাগানো হচ্ছে অন্যান্য সুরক্ষা বাহিনীগুলিকেও। ‘ডেভিল হান্ট’ অভিযানের তদারকি করছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকই।

Post Views: 112

Continue Reading

Previous: মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দেগঙ্গার তিন বাসিন্দা
Next: বলিউড বাদশাহ এবার হলিউডে? অ্যাভেঞ্জার্সের সদস্য হিসাবে ম্যাকির পছন্দ শাহরুখ খান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.