Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কোনদিকে বাংলাদেশ ? ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপকাশ ২৮ ফেব্রুয়ারি

কোনদিকে বাংলাদেশ ? ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপকাশ ২৮ ফেব্রুয়ারি

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
new party

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে নির্বাচনের দাবির মাঝেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীরা এবার আসতে চলেছে সক্রিয় রাজনীতিতে। অপর সামাজিক মঞ্চ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলিত ভাবে এই রাজনৈতিক দল গঠন করছে তারা। এদিন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে নতুন দলটি। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন, তা নিয়েও ইতিমধ্যে দফায় দফায় আলোচনা চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বের।

তবে নতুন দলের নাম কী হবে, তা এখনও স্পষ্ট নয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্য, “নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে আশা, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াইয়ের বিষয়। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ ভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে।”

নতুন দলের কমিটিতে কারা জায়গা পাবেন, তা নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনছেন না তাঁরা। শুক্রবার দল গঠনের সময়েই এ বিষয়ে তথ্য জানানো হবে। তবে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, নতুন দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম। যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা। শুক্রবারের আগেই হয়তো উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ।

ঘটনাচক্রে বর্তমানে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের ছ’মাস অতিক্রম হয়ে গিয়েছে। এখনও কোনও নির্বাচন হয়নি বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার চাইছে, নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলতে। তবে প্রক্রিয়ায় গতি আনার জন্য মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করে যাচ্ছে বিএনপি। বিএনপির বারবার বলেছে সংস্কার তারাও চায়, তবে সংস্কার করতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয়।

Post Views: 257

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাশে নেই ভারত
Next: হঠাৎ অনুষ্ঠান মঞ্চে চোখ ভিজল সোনু নিগমের! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.