Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন, পিছনে কি ইউনুসের হাত?

বাংলাদেশের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন, পিছনে কি ইউনুসের হাত?

Online Desk ফেব্রুয়ারি 20, 2025
nahid-islam-1.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় বসে সে দেশে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার সামনে এল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের খবর।
সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছিলেন, মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার সেই অভিযোগ বাস্তবে ফলতে দেখা যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে যে কোনও সময় সরকারি পদ থেকে সরে যাবেন নাহিদ ইসলাম। দলের অন্যান্য পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির কয়েকজন নেতার নাম নিয়ে চর্চা চলছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আবদুল্লার নাম নিয়ে চলছে আলোচনা।
বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি হতে পারে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্রদের এই নয়া রাজনৈতিক দল গঠনে মহম্মদ ইউনুসের মদত রয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ বাংলাদেশের
Next: গানের মাঝেই বাবার ফোন! আরও একবার সকলের চোখে সেরা হয়ে উঠলেন অরিজিৎ সিং

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.