Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মুজিবের বাড়ি ভাঙা দুর্ভাগ্যজনক, বিবৃতিতে জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব রণধীর  জয়সওয়াল

মুজিবের বাড়ি ভাঙা দুর্ভাগ্যজনক, বিবৃতিতে জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব রণধীর  জয়সওয়াল

Online Desk ফেব্রুয়ারি 7, 2025
untitled design (20)

ওঙ্কার ডেস্কঃ বুধবার রাতে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ৩২, ধানমন্ডির বাড়ি ধ্বংস করেছে মৌলবাদীরা। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এই সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দমনপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের ঐতিহ্য বহন করে। ৫ ফেব্রুয়ারি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব যাঁরা বোঝেন, তাঁরা এই বাড়ির ঐতিহ্য এবং গুরুত্ব সম্পর্কেও অবহিত। এই ভাঙচুর এবং ধ্বংসলীলার কঠোর সমালোচনা করা উচিত।’’

উল্লেখ্য, গত ৫ অগস্ট বাংলাদেশে গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মুজিব-কন্যা শেখ হাসিনা। তারপর তিনি দেশ থেকে পালিয়ে চলে আসেন ভারতে। বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি। এই ভাষণের কথা আগে থেকেই আওয়ামী লিগ প্রচার করেছিল। তার পরেই হাসিনা-বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ভাষণ শুরুর আগেই মুজিবের বাড়ি ভেঙে ফেলে তারা। এছাড়াও ধানমন্ডিতে ভাঙা হয় হাসিনার বাড়ি সুধা সদনও।

ধানমন্ডিতে অশান্তি নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। তারা এই ঘটনার জন্য দায়ী করেছে হাসিনার ‘উস্কানিমূলক’ বক্তৃতাকে। ভারতে বসে এই ধরনের ভাষণ যাতে তিনি আর করতে না-পারেন, তা নিশ্চিত করতে নয়াদিল্লিতকে চিঠি দিয়েছে ঢাকা। হাসিনাকে ফেরত চেয়েও ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করতেই ফেরত চাওয়া হয়েছে তাকে। কিন্তু এখনও সে বিষয়ে ঢাকাকে কোনও জবাব দেয়নি ভারত সরকার।

Post Views: 112

Continue Reading

Previous: সিএবি মসনদে ফের সৌরভ, ভোটের আগে নিজের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া লড়াই মহারাজের (ওঙ্কার এক্সক্লুসিভ)
Next: সুপ্রিম কোর্টে ধাক্কা, খারিজ অভয়ার বাবা-মার আর্জি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.