Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের হাতে পাকিস্তান সরবরাহ করছে অস্ত্র, রমরমা মৌলবাদের

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের হাতে পাকিস্তান সরবরাহ করছে অস্ত্র, রমরমা মৌলবাদের

Online Desk ডিসেম্বর 28, 2024
YUNUS.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পরে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশে জঙ্গি সক্রিয়তা বাড়ছে। সালাউদ্দিন সোয়েব চৌধুরী নামে এক প্রবীণ সাংবাদিক এক্স হ্যান্ডেলে ফাঁস করেছেন কিছু চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, পাকিস্তান বাংলাদেশজুড়ে জঙ্গিদের মদত দিতে অস্ত্র ঢোকাচ্ছে। রোহিঙ্গাদের হাতে অস্ত্রগুলো তুলে দেওয়া হচ্ছে।
সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গিরা কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রিত রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এতে মদত দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।
বাংলাদেশের সংবাদমাধ্যমে লাগাতারভাবে প্রকাশিত হচ্ছে কিছু সংবাদ। সেই খবর অনুসারে, পাকিস্তান বাংলাদেশে লাগাতারভাবে অস্ত্র ঢুকিয়ে চলেছে। সেগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরগুলোতে। এদিকে মায়ানমারের পরিস্থিতি উত্তপ্ত। সূত্রের খবর, জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামা আরাকান আর্মির উপস্থিতি দেখা গিয়েছে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে। আরসা এবং আরএসও-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পাকিস্তান অস্ত্র তুলে দিচ্ছে বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি করতে। এছাড়া পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই বিস্ফোরক সরবরাহ করছে এই গোষ্ঠীগুলোকে।
আরও জানা গিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে যে অস্ত্রগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে সেগুলো অত্যাধুনিক। সালাউদ্দিন সোয়েব চৌধুরী নামে এক প্রবীণ সাংবাদিক যে তথ্য ফাঁস করেছেন সেই অনুসারে, গত কয়েক সপ্তাহ ধরে লাগাতারভাবে পাকিস্তান বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিতে সক্রিয়। এছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে চলছে পাক মদতে জঙ্গি প্রশিক্ষণও।
বাংলাদেশে সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত তথ্য অনুসারে, বাংলাদেশের পাকিস্তান থেকে যে অস্ত্র ঢুকছে তাতে মদত দিচ্ছে বাংলাদেশি সেনা। একইসঙ্গে পাকিস্তান লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলোতে ভারতের মাটিতে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রোহিঙ্গাদের জঙ্গিতে পরিণত করতে সক্রিয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। এজন্যে গোপন পরিকল্পনা তৈরি করা হচ্ছে ইউনুসের নেতৃত্বে। সমাজবিজ্ঞানীদের মতে, বঞ্চনা ও দারিদ্র্য থেকে তৈরি হয় হিংসা। এই তত্ত্বকে কাজে লাগিয়েই বাংলাদেশ ও ভারতজুড়ে জঙ্গি সক্রিয়তা বৃদ্ধির কাজ চলছে।

Post Views: 145

Continue Reading

Previous: নিরাপত্তা বাড়ছে শুভেন্দু’র, নবান্নের সঙ্গে আলোচনা স্বরাষ্ট্র দফতরের
Next: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টি, খুলল না স্মৃতিসৌধ নিয়ে জট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.