Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে হাসিনাকে ফেরাতে তৎপর আওয়ামী লীগ, গ্রেফতার দলের ২২ নেতা কর্মী

বাংলাদেশে হাসিনাকে ফেরাতে তৎপর আওয়ামী লীগ, গ্রেফতার দলের ২২ নেতা কর্মী

Online Desk আগস্ট 1, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকেই তিনি ভারতে রয়েছেন। ভারতে বসে তিনি একাধিক বার আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। এ বার দলের নেত্রীকে বাংলাদেশে ফেরানোর উদ্দেশে তৎপরতা শুরু করার অভিযোগে আওয়ামী লীগের ২২ জন নেতা কর্মীকে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ। ঢাকায় গোপন বৈঠক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন সেনাকর্তাও রয়েছেন।

বাংলাদেশের পুলিশ সূত্রে খবর, ঢাকার বসুন্ধরায় এক কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিলেন ২২ জন আওয়ামী লীগের নেতা কর্মী। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন সেনা কর্তাও। অভিযোগ, বাংলাদেশ ত্যাগী শেখ হাসিনাকে ফেরাতে তাঁরা পরিকল্পনা করছিল। শুধু তাই নয়, ঢাকায় নাশকতামূলক ষড়যন্ত্র করার ছক কষছিল তারা। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে সেনাবাহিনীর ওই কর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনা। ঢাকার ভাটোরা থানা এলাকায় গ্রেফতারের ঘটনাটি ঘটে গতমাসের ৮ তারিখ। এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি তদন্তের স্বার্থে।

উল্লেখ্য, তিন দিন আগে বাংলাদেশ পুলিশ এক বার্তায় সারা দেশে বাহিনীকে সতর্ক করেছিল। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, ৮ অগস্টের মধ্যে আওয়ামী লিগ দেশে অস্থিরতা তৈরি করতে পারে। ৮ আগস্ট এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ ওই দিনেই মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর ৫ আগস্ট দেশ ছাড়েন হাসিনা, যা আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এই দুটি দিন সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Post Views: 256

Continue Reading

Previous: মিনি ডার্বি জিতেই ডুরান্ড শুরু বিদেশীহীন মোহনবাগানের
Next: রিলয়ান্সের কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা জালিয়াতির মামলা; ৫ আগস্ট ইডির দফতরে ডাক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.