Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউনূসের আমলে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যাপকভাবে বিপর্যস্ত; বলছে পুলিশের পরিসংখ্যা

ইউনূসের আমলে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যাপকভাবে বিপর্যস্ত; বলছে পুলিশের পরিসংখ্যা

Online Desk জুলাই 15, 2025
yunus.png

ওঙ্কার ডেস্ক: প্রফেসর মহম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের রাজনীতির অঙ্গন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উত্তেজনায় ফুটছে। একের পর এক খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল কোথাও মানুষ নিরাপদ বোধ করছেন না। সাধারন মানুষ প্রশ্ন তুলছে ইউনূসের শাষন ব্যাবস্থা নিয়ে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বারবার দাবি করে আসছেন, বিগত দশ মাসে দেশে তেমন বড় ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেনি। তার যুক্তি, সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কিন্তু বাংলাদেশের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বাংলাদেশ পুলিশের নিজস্ব পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ইউনুস সরকারের এই দশ মাসের শাসনকালেই দেশজুড়ে অন্তত ৩৫৫৪টি খুন ও ৪১০৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ১২ জনের বেশি খুন হচ্ছেন, আর ধর্ষণের শিকার হচ্ছেন প্রায় ১৩ জন নারী ও শিশু।
সম্প্রতি ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনা নতুন করে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। এই ঘটনায় বিএনপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। তবে বিএনপির দাবি, এই গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, যার লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া। সামাজিক মাধ্যমে বহু মানুষ লিখেছেন, ‘বাড়ি থেকে বেরোলেই প্রাণ নিয়ে ফিরতে পারব কি না, সেই আশঙ্কা সারাক্ষণ তাড়া করছে।’ বহু নারী বলেছেন, ‘রাস্তাঘাটে ধর্ষকেরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নির্বিকার।’ এমনকি কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, ‘খুন-ধর্ষণে বাংলাদেশ এখন বিশ্বে এক নম্বরে!’ অন্যদিকে, চাঁদাবাজির ঘটনায় সবচেয়ে বেশি ভুগছেন ব্যবসায়ী ও দোকানিরা। মোটা অঙ্কের টাকা না দিলে হামলা, ভাঙচুর, এমনকি খুনের হুমকি সবই এখন নিত্যদিনের ঘটনা। আতঙ্কে বহু ব্যবসায়ী দোকান বন্ধ করে রেখেছেন নাহলে ভয়ে ভয়ে চালিয়ে যাচ্ছেন ব্যাবসা।
এহেন অবস্থায় সবচেয়ে বেশি আতঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ৪ অগস্ট থেকে এ বছরের জুন মাস পর্যন্ত ৩৩০ দিনে সংখ্যালঘুদের উপর অন্তত ২২৪৪টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন সাতটিরও বেশি হামলা! নিহত হয়েছেন অন্তত ৫০ জন সংখ্যালঘু মানুষ। ধর্ষণ, গণধর্ষণের ঘটনাও রয়ে গিয়েছে তালিকায়। এই পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ সঠিক পদক্ষেপ নিচ্ছে না, প্রশাসন ঠিক মত ব্যাবস্থাপনা নিচ্ছে না। সাধারণ মানুষ অভযোগ তুলছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের আড়াল করা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়।

Post Views: 387

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সংঘাত না থামালে পুতিনের বন্ধুদেশগুলির উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের
Next: ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা, স্বাগত জানালেন মোদী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.