Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা, স্বাগত জানালেন মোদী

১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা, স্বাগত জানালেন মোদী

Online Desk জুলাই 15, 2025
A-1A.jpg

ওঙ্কার ডেস্ক : অপেক্ষার অবসান। টানা ১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এলেনে ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। মঙ্গলবার ভারতীয় সময় বেলা ৩টে ১ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরে নামে শুভাংশুদের ‘ড্রাগন’। এদিন শুভাংশু শুক্লা-সহ চার নভোচরকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আসে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। শুভাংশু নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় খুশি দেশবাসী। ইতিমধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে শুভাংশুর শহর ভারতের লখনউয়ে। ঘরের ছেলে ফিরে আসায় খুশি শুভাংশুর বাবা শম্ভুদয়াল শুক্লা ও মা আশা শুক্লা।

 

ভারতীয় বিমান বাহিনীর পাইলট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। তাঁর আগে প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। শুভাংশু পৃথিবীতে ফিরে আসায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে স্বাগত জানিয়ে বলেন, শুভাংশু ‘কোটি কোটি স্বপ্নের অনুপ্রেরণা’। ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘মহাকাশে ঐতিহাসিক মিশন থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে আমি গোটা দেশের সঙ্গে যোগ দিচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নের অনুপ্রেরণা জুগিয়েছেন। এটি আমাদের নিজস্ব হিইউম্যান স্পেস ফ্লাইট মিশন – গগনযানের দিকে আরেকটি মাইলফলক।’

উল্লেখ্য, গত ২৫ জুন ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেন ভারতীয় নভোচারী শুভাংশু। শুভাংশুর সঙ্গে এই মহাকাশযাত্রায় সঙ্গী ছিলেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এই অভিযানে গিয়ে ১৮ দিন মহাকাশে ছিলেন তাঁরা।

Post Views: 239

Continue Reading

Previous: ইউনূসের আমলে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যাপকভাবে বিপর্যস্ত; বলছে পুলিশের পরিসংখ্যা
Next: বাংলাদেশের জলসীমায় ঢুকে আটক ভারতের ৩৪ মৎস্যজীবী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.