Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাংলাদেশের জলসীমায় ঢুকে আটক ভারতের ৩৪ মৎস্যজীবী

বাংলাদেশের জলসীমায় ঢুকে আটক ভারতের ৩৪ মৎস্যজীবী

Online Desk জুলাই 15, 2025
fisherman.jpg

ওঙ্কার ডেস্ক: মাছ ধরতে ধরতে ভুল করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল ভারতের দুটি ট্রলার। আর সেই অভিযোগে ট্রলার দুটিতে থাকা ৩৪ জন মৎস্যজীবীকে আটক করল মহম্মদ ইউনুসের প্রশাসন। আটক করা হয়েছে মাছ ধরতে ব্যবহৃত হওয়া দুটি ট্রলারও।

সংবাদ মাধ্যম সূত্রে খবর ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দুটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিলেন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তাঁরা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, বাংলাদেশের মোংলা বন্দরের কাছে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের নৌবাহিনীর দাবি, কাকদ্বীপের ওই মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করেছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ দফতর।

অন্য দিকে, একসঙ্গে এত জন মৎস্যজীবী আটক হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মৎস্যজীবীদের মধ্যে। বাংলাদেশে আটক হওয়া মৎস্যজীবীদের মধ্যে এক জনের স্ত্রী জানান, বাংলাদেশ থেকে ফোন করে আটক হওয়ার খবর জানানো হয়েছে। তবে জানানো হয়েছে ওরা ভাল রয়েছে। তবে আটক হওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে রাজ্যের মৎস্য দফতর। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে প্রশাসনের তরফে। মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে হবে।

Continue Reading

Previous: ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা, স্বাগত জানালেন মোদী
Next: ভাঙড়ে রাজ্জাক খান খুনের ষড়যান্ত্রকারিকে গ্রেফতার করল পুলিশ, এই নিয়ে মোট ৫ জন কারাগারে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.