Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সংঘাত না থামালে পুতিনের বন্ধুদেশগুলির উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সংঘাত না থামালে পুতিনের বন্ধুদেশগুলির উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk জুলাই 15, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দুই দেশের মধ্যে যাতে সংঘর্ষ বন্ধ হয় সে জন্য আগেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ থামাতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত না বন্ধ হলে মস্কোর বন্ধু দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। এর এই যুদ্ধ থামাতে তিনি ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন।

সোমবার নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। ট্রাম্প ঘোষণা করেন নেটোর সদস্য দেশগুলি ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠাবে। তবে ঠিক কী ধরণের অস্ত্র পাঠানোর কথা বলেছেন ট্রাম্প, তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই হুঁশিয়ারির আওতায় পড়তে পারে ভারতও। কারণ রাশিয়া থেকে তেল আমদানি করে নয়াদিল্লি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী, রাশিয়া থেকে নয়াদিল্লি ৩৫ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে।

উল্লেখ্য, এর আগে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি মার্কিন বিরোধী নীতি নিলে দেশগুলির পণ্যের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বার বার যে কোনও কারণে ট্রাম্প যে ভাবে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন, গোটা বিষয়টিকে ভাল ভাবে নিচ্ছে না বহু দেশ। অনেকে ট্রাম্পের এই বাড়াবাড়িকে বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

Post Views: 234

Continue Reading

Previous: ককপিটে ঢোকার চেষ্টা! দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা, ৭ ঘণ্টা দেরিতে উড়ল স্পাইসজেটের বিমান
Next: ইউনূসের আমলে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যাপকভাবে বিপর্যস্ত; বলছে পুলিশের পরিসংখ্যা

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.