Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ককপিটে ঢোকার চেষ্টা! দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা, ৭ ঘণ্টা দেরিতে উড়ল স্পাইসজেটের বিমান

ককপিটে ঢোকার চেষ্টা! দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা, ৭ ঘণ্টা দেরিতে উড়ল স্পাইসজেটের বিমান

Online Desk জুলাই 15, 2025
spicejet.png

ওঙ্কার ডেস্ক: বিমান উড়তে চলেছে ঠিক তখনই শুরু হল হুলস্থুল! দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বইগামী স্পাইসজেট এসজি ৯২৮২-এর দুই যাত্রীর কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল। দুই জন যাত্রী বিমানকর্মী ও পাইলটের নিষেধ অমান্য করে তাঁরা জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করেন। ফলে বাতিল হয় উড়ান, নিরাপত্তার কারণে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এর জেরে প্রায় সাত ঘণ্টা দেরিতে মুম্বই রওনা দেয় বিমানটি।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। স্পাইসজেটের এসজি ৯২৮২ নম্বর বিমানটির নির্ধারিত উড়ানের সময় ছিল দুপুর ১২টা ৩০ মিনিট। তখন সব যাত্রী আসনে বসে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। হঠাৎই দুই যাত্রী নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান। এরপর কোনও প্রকারে কেবিন ক্রুদের বাধা অমান্য করে তাঁরা এগিয়ে যান ককপিটের দিকে। কেবিন ক্রু ও অন্য যাত্রীরা তাঁদের ফেরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। চিৎকার-চেঁচামেচি শুনে ককপিট থেকে বেরিয়ে আসেন ক্যাপ্টেনও। তিনিও শান্ত করতে চেষ্টা করেন দুই যাত্রীকে। কিন্তু তাতেও কাজ হয়নি। উল্টে তাঁরা জোরাজুরি চালিয়ে যান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকায় শেষমেশ নিরাপত্তার খাতিরে ক্যাপ্টেন বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর দুই অবাধ্য যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়।
বাকি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে দুপুরের বদলে সন্ধ্যা পেরিয়ে প্রায় সাত ঘণ্টা দেরিতে মুম্বই রওনা দেয় বিমানটি। স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘মুম্বইগামী এসজি ৯২৮২ বিমানে দুই যাত্রী আচমকা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কেবিন ক্রু, সহযাত্রী এবং ক্যাপ্টেনের একাধিক অনুরোধ সত্ত্বেও তাঁরা আসনে ফেরেননি। উল্টে জোর করে ককপিটে ঢোকার চেষ্টা চালিয়ে যান, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ এবং বিপজ্জনক।’’ স্পাইসজেটের এক মুখপাত্র বলেন, ‘‘সবচেয়ে বড় কথা, বাকি যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই দুই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।’’
এ ঘটনার পর ওই দুই যাত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিমানবন্দরের নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। এ ঘটনার পর থেকে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিমানকর্মী ও পাইলটদের একাংশের মতে, যাত্রীদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ খুবই বিপজ্জনক। উড়ান চলাকালীন বা উড়ানের আগে এমন কাজ শুধু বিমান নয়, শতাধিক যাত্রীর প্রাণ বিপন্ন করতে পারে।

Post Views: 236

Continue Reading

Previous: বাদল অধিবেশন থেকে চালু হতে চলেছে লোকসভার সাংসদদের জন্য অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম
Next: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সংঘাত না থামালে পুতিনের বন্ধুদেশগুলির উপর ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.