Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ট্রাইব্যুনালের

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ট্রাইব্যুনালের

Online Desk এপ্রিল 9, 2026
abu-saeed.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রনেতা আবু সাঈদ হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার মানবতাবিরোধী এই অপরাধ মামলায় রায় দেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনাল যে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাঁরা হলেন পুলিশের প্রাক্তন সহকারী উপপরিদর্শক বা এএসআই আমির হোসেন ও প্রাক্তন কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই দুজনেই বর্তমানে গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন। যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন, প্রাক্তন সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, প্রাক্তন পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও প্রাক্তন উপপরিদর্শক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। এই তিন জনেই বর্তমানে পলাতক।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ফুলে পতুন ঘটে শেখ হাসিনা সরকারের। বিক্ষোভের মুখে পড়ে ভারতে পালিয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। বর্তমানে ভারতে রয়েছেন। সেই সময়ে হাসিনার নির্দেশে বহু ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠে। সেই সমস্ত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল আগেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

Post Views: 209

Continue Reading

Previous: মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান ভরসাযোগ্য নয়; দাবী ইজরায়েলের
Next: রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের, দর্শকদের জন্য ‘ছবিওয়ালা’ দেখানো হবে বিনামূল্যে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.