Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের, দর্শকদের জন্য ‘ছবিওয়ালা’ দেখানো হবে বিনামূল্যে

রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের, দর্শকদের জন্য ‘ছবিওয়ালা’ দেখানো হবে বিনামূল্যে

Online Desk এপ্রিল 9, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এগারোদিন পার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এখনও মেনে নিতে পারেনি টলিপাড়া। এই আবহে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ পরিচালক শুভ্রজ্যোতিসহ সকল নির্মাতারা। কোনও ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং রাহুলকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিনামূল্যেই দর্শকের কাছে ‘ছবিওয়ালা’কে পৌঁছে দিতে যান তাঁরা। তাঁরা চান ছবিটি কাউকে টিকিট কেটে না দেখতে হয়। সেই প্রেক্ষিতেই সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের সাহায্য চাইছেন প্রযোজকরা। নির্মাতাদের চাওয়া, সকলে যদি এগিয়ে আসেন তাহলে রাহুল অরুণোদয়ের প্রতি তাঁদের এই শ্রদ্ধার্ঘ্যের উদ্যোগ সফল হবে।
প্রসঙ্গত, প্রথমে ছবিটির নাম ছিল ‘নেগেটিভ’। তবে রাহুলের মৃত্যুর পরবর্তীকালে তাঁরা সিনেমার নাম পরিবর্তন করে ‘ছবিওয়ালা’ নাম রাখার সিদ্ধান্ত নেন। প্রয়াত অভিনেতার কোথা মাথায় রেখেই তাঁকে উৎসর্গ করে এই নাম রাখার সিদ্ধান্ত নির্মাতাদের। শিল্পী যেন তাঁর কাজের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকেন, এমন প্রয়াস তাঁদের। ‘ছবিওয়ালা’র পরিচালক শুভ্রজ্যোতি ওরফে বাপ্পা। যিনি এর আগে ‘শহরের উপকথা’ ছবি তৈরি করেছিলেন। পরিচালক শুভ্রজ্যোতি জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘ছবিওয়ালা’ মুক্তির জন্য কোনওরকম ব্যবসা করব না। আমাদের তরফে চেষ্টা থাকবে যেন দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে বিনামূল্যে ছবিটি দেখতে পান। আমরা সকলে এই সম্মান জানাতে চাই ওঁকে।”
ছবিতে বিশ্বকর্মা নামে এক চিত্রগ্রাহক ও শিল্পীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যিনি নাকি কাজ প্রায় পানই-না। তিনি কেবল মৃত মানুষের ছবি তোলার কাজ পায়। অর্থকষ্ট সামলে কারখানায় কাজ করে সংসার চালায় বিশ্বকর্মার স্ত্রী মালা। যে চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। ঘটনাক্রমে ‘মালা’ আর ‘বিশ্বকর্মা’ এক চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সেই সিদ্ধান্তেই কি সব অদল-বদল হয়ে যাবে, কেমন হবে সেই সিদ্ধান্ত? এই নিয়েই এগোবে গল্প। অন্যান্য চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রানা বসু ঠাকুর ও অনান্যরা। এই ছবিতে শান্তনু নাথের বিশেষ ভুমিকা রয়েছে, এই ছবির গল্প ও চিত্রনাট্য নিজের লেখা পাশাপাশি অভিনয়ও করেছেন ছবিতে, এছাড়াও বিশেষ ভূমিকায় ছবিতে দেখা যাবে রিমি দেবকেও। গান গেয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য, জোজো। মে মাস নাগাদ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Post Views: 113

Continue Reading

Previous: আবু সাঈদ হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ট্রাইব্যুনালের
Next: শুল্ক, নিষেধাজ্ঞা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনার জন্য ইরানকে প্রস্তাব ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.