Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে অব্যাহত আন্দোলন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে অব্যাহত আন্দোলন

Online Desk মার্চ 22, 2025
bd-a.jpg

ওঙ্কার ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন অব্যাহত বাংলাদেশে। শেখ হাসিনার দলের বিরুদ্ধে ক্রমশ তীব্র হচ্ছে পড়ুয়াদের আন্দোলন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে মিছিলের পর শনিবার ঢাকার শাহবাগে অবরোধ করেছে পড়ুয়ারা। আর যার ফলে পদ্মাপাড়ে নতুন করে ফের উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শনিবার ঢাকার শাহবাগে বিকেলে ৩টে নাগাদ অবরোধ কর্মসূচি শুরু করে পড়ুয়ারা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকে তারা। ‘দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান করতে দেখা যায়। তাসনিয়া নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের লজ্জা হচ্ছে, যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগের বিচার করার জন্য, সে সরকারের আওয়ামী লীগের বিচারের কোনো পরিকল্পনা নেই। আপনারা কী চান এ ফ্যাসিস্ট বাংলাদেশ ফিরে এসে আবার দেশটাকে ধ্বংস করে দিক। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট নিষিদ্ধ করে দিয়েছি। সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না’।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন ‘আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই’ বলে। সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ শুক্রবার মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানিয়েছে। সেই বিক্ষোভের পর শনিবারও বিক্ষোভ দেখা গেল বাংলাদেশে।

Post Views: 63

Continue Reading

Previous: মহাকাশে বাড়তি দিন থাকার জন্য সুনীতাদের কি বেশি পারিশ্রমিক দেওয়া হবে? জবাব দিলেন ট্রাম্প
Next: ভারতকে তেজস যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন পাঠাবেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.