Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনার বাংলাদেশে ফেরার আর্জির মাঝেই ক্রিকেটার সাকিবের বাড়িতে বোমা হামলা

হাসিনার বাংলাদেশে ফেরার আর্জির মাঝেই ক্রিকেটার সাকিবের বাড়িতে বোমা হামলা

Online Desk আগস্ট 6, 2026
seikh.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই মাগুরায় অবস্থিত সাকিবের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি। ঘটনায় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ এবং জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের পর শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে সাকিবের উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, একদল বিক্ষোভকারী মাগুরায় অবস্থিত বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। বাড়ির জানালার কাচ, দরজা এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও হামলার সময় বাড়িতে পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, সাকিব আল হাসান শুধু বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটারই নন, তিনি একসময় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর রাজনৈতিক পরিচয় এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। সেই আবহেই তাঁর বাড়িতে হামলার ঘটনাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে যুক্ত করে দেখছেন।

Continue Reading

Previous: নাবালিকাদের আন্দলনে আনার অভিযোগে সিজিপি নেতৃত্বের বিরুদ্ধে হতে পারে পকসো মামলা
Next: জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেকের আপ্তসহায়ক

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.