Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ

Online Desk মার্চ 7, 2025
hijbut-tahrir.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকার পল্টন মোড়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে আটক করেছে পুলিশ।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মার্চ ফর খেলাফত কর্মসূচির ডাক দিয়েছিল শুক্রবার। এদিন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি এগিয়ে যায় পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে। মিছিল থেকে খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দেওয়া হয়। সেই মিছিল আটকাতে তৎপর হয় পুলিশ। এক সময় বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছোঁড়ে পুলিশ। লাঠি চার্জও করা হয় বলে খবর। হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

ঢাকা শহরে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তকারীরা সতর্ক রয়েছেন বলে জানানো হয়েছে। এই সংগঠনের যে কোনও কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের তরফে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০০৯ সালের ২২ অক্টোবর দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে তৎকালীন শেখ হাসিনা সরকার। তবে মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে ফের মাথাচাড়া দিয়েছে জামাত ও উগ্র ইসলামিক সংগঠনগুলি।

Post Views: 84

Continue Reading

Previous: পরিবেশে রক্ষার মাধ্যমে উষ্ণায়ন রোখার বার্তা
Next: ‘দুবাইয়ের সমুদ্রে একান্তে সানিয়া-শামি…’ ফাইনালের প্রাকমুহূর্তেই এ কী কাণ্ড?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.