Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • গুতেরেসের সঙ্গে কক্সবাজারে ইউনুস, সন্ধ্যায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে সারবেন ইফতার

গুতেরেসের সঙ্গে কক্সবাজারে ইউনুস, সন্ধ্যায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে সারবেন ইফতার

Online Desk মার্চ 14, 2025
yunus.jpeg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের বাংলাদেশ সফরে এসেছেন। শুক্রবার সেই সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন রাষ্ট্রসংঘের মহাসচিব এবং মহম্মদ ইউনুস।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, বিশেষ বিমানে শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিট নাগাদ কক্সবাজার পৌঁছন অধ্যাপক ইউনুস ও গুতেরেস। এদিন তাঁদেরকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম। ইউনুসের দফতর সূত্রে খবর, উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেওয়ার পাশাপাশি গুতেরেস রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। সেখানে কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় মহম্মদ ইউনুসের সঙ্গে তিনি ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। এবারের সফরে মূলত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা, সঙ্কট মানবাধিকারের প্রসঙ্গ গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে বাংলা, এবার একই অভিযোগে সরব তামিলনাড়ু
Next: শুক্রবারেই শুভারম্ভ, সামনে এল ‘ লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবির পোস্টার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.