Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে নির্বাচনের দাবিতে বিএনপির পাশে জাতীয় পার্টি, চাপ বাড়ছে ইউনুসের

বাংলাদেশে নির্বাচনের দাবিতে বিএনপির পাশে জাতীয় পার্টি, চাপ বাড়ছে ইউনুসের

Online Desk ফেব্রুয়ারি 21, 2025
gm-kader.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপর চাপা বাড়াল সেদেশের জাতীয় পার্টি। এর আগে শীঘ্রই নির্বাচনের দাবি জানিয়েছিল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি। এবার সেই দাবি তুলে বিএনপির পাশে দাঁড়াল জাতীয় পার্টি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে চাপ বাড়ছে ইউনুসের উপর।
বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এক সভায় অংশ নেন। সেখানে ভাষণ দেওয়ার সময় নির্বাচন নিয়ে সুর চড়িয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাবো নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি একতরফা নির্বাচন হয় তাহলে কারও নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।’ তাঁর আরও অভিযোগ, সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকার তাঁদেরকে ডাকেনি। এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন সংস্কারের আগে নির্বাচন করাটাই গুরুত্বপূর্ণ। তাঁর সংযোজন, ‘নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেওয়াটাই আমাদের পরামর্শ।’
উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সেদেশে ক্ষমতায় বসেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সেদেশে নির্বাচন করার বিষয়ে চাপ দিয়ে যাচ্ছিল প্রথম থেকেই। তুলনায় বাংলাদেশের জামাত মহম্মদ ইউনুস প্রশাসনকে বরং কিছুটা সময় দেওয়ার পথে হেঁটেছে। এই আবহে বিএনপির পাশাপাশি এবার নির্বাচন নিয়ে সরব হল জাতীয় পার্টি।

Post Views: 99

Continue Reading

Previous: জামশেদপুর ম্যাচেও হারের পর, এখনও পজিটিভ মহামেডান কোচ মেহরাজ
Next: কুম্ভমেলায় অনুষ্ঠান ও পুণ্যার্জন করে ফিরলেন বাংলার গায়িকা ইমন চক্রবর্তী

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.