Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ

Online Desk সেপ্টেম্বর 27, 2025
IMG-20250927-WA0013.jpg

ওঙ্কার ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে এসে বিতর্কের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রবাসী বাংলাদেশিরা।
তাঁদের অভিযোগ, ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে এবং মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এমনকি তাঁকে ‘পাকিস্তানের এজেন্ট’ বলেও কটাক্ষ করা হয়। অনেকে স্লোগান তোলেন, “ইউনুস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান।” প্রতিবাদীদের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বাড়তে থাকা হামলা ও নিপীড়নের জন্য সরাসরি দায়ী ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার সময় ইউনুস বাংলাদেশের গত এক বছরের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করছে। গণতন্ত্রের সংস্কার, আইনের শাসন এবং রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন ভিত্তি গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ইউনুসের কথায়, “আমরা দল-মত নির্বিশেষে সবার ঐকমত্যে কাজ করছি।”
প্রবাসী বাংলাদেশি বিক্ষোভকারীরা তাঁর এই বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের মতে, বাস্তবে বাংলাদেশে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, আর এই পরিস্থিতির জন্যই তাঁরা জাতিসংঘের দোরগোড়ায় দাঁড়িয়ে ইউনুসবিরোধী স্লোগান তুলতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘ অধিবেশনে উপস্থিত আন্তর্জাতিক মহলও এই ঘটনায় নজর দিয়েছে। প্রবাসী বিক্ষোভকারীদের মতে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের প্রশ্নে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করাই তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল।

Post Views: 117

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে মায়ের সামনে ৫ বছরের শিশুর ধড়-মুণ্ডু আলাদা করে দিল খুনী
Next: বাঙালির মহোৎসবে মুখ ভার আকাশের ! কলকাতা ও জেলার আবহওয়া কবে কেমন ?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.