Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে অনুপস্থিত হাসিনা-খালেদা, ঘোলা জলে মাছ ধরতে ইউনুসের সঙ্গে বৈঠকে জামাত নেতা

বাংলাদেশে অনুপস্থিত হাসিনা-খালেদা, ঘোলা জলে মাছ ধরতে ইউনুসের সঙ্গে বৈঠকে জামাত নেতা

Online Desk জানুয়ারি 9, 2025
jamat-yunus.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সূত্রের খবর, হাসিনা ও খালেদার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের রাজনীতির ময়দানে তৎপরতা বাড়াচ্ছে জামাত।
ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির শফিকুর রহমান। খালেদা জিয়া দেশ ছাড়ার আগেই তড়িঘড়ি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমিরের কী নিয়ে আলোচনা হল? মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে, জামাতের আমির এবং প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, খালেদা জিয়া দেশ ছাড়তেই বিরোধী হিসেবে নিজেদের সামনের সারিতে তুলে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জামাত। আগামীদিনে বাংলাদেশে সাধারণ নির্বাচন হলে জামাত বিভিন্ন ইসলামি সংগঠনের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়তে পারে। সেই চেষ্টা চালাচ্ছে জামাত।
সূত্রের খবর, ইতিমধ্যে অন্তত পাঁচটি ইসলামিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সেরেছে জামাত। প্রসঙ্গত, জামাতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন হাসিনা সরকার। ক্ষমতার পালাবদলের পর মহম্মদ ইউনুস জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় জেলে বন্দি ছিলেন এমন একাধিক ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনুস সরকার। যেমন, ছাড়া পেয়েছেন আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রহমানি। বিএনপি মনে করছে, অন্তর্বর্তী সরকারের উপর বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর প্রভাব রয়েছে।

Post Views: 108

Continue Reading

Previous: পৌষ সংক্রান্তির আগে উত্তুরে হাওয়ার পথে বাধা, ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা
Next: দুবাইয়ে ভারত-আফগানিস্তান বৈঠক, একনজরে নির্যাস

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.