Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিকিৎসার জন্য লন্ডনে খালেদা, রাজনীতির ফাঁকা ময়দানে কতটা প্রভাব ফেলবে জামাত?

চিকিৎসার জন্য লন্ডনে খালেদা, রাজনীতির ফাঁকা ময়দানে কতটা প্রভাব ফেলবে জামাত?

Online Desk জানুয়ারি 9, 2025
khaleda-sized.jpg

ওঙ্কার ডেস্ক: চিকিৎসার জন্য বুধবার লন্ডনে পৌঁছেছেন বিএনপি-র চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন সকাল ৯টা ৫ মিনিটে হিথরো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি নেত্রীর বিমান। সেখানে তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন পুত্র তারেক রহমান।
কতদিন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে থাকতে হবে তা এখনও স্পষ্ট নয়। খালেদার বিদেশ যাত্রার ফলে বাংলাদেশের রাজনীতির ময়দানে শূন্যতা তৈরি হয়েছে, যা নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ খালেদা জিয়ার দল বারবার মহম্মদ ইউনুস সরকারের উপর নির্বাচন করানো নিয়ে চাপ বাড়িয়েছে। তবে এই ফাঁকা ময়দানে নিজেদের জায়গা আরও পোক্ত করতে পারে জামাত। ইতিমধ্যে একাধিক বিষয়ে মহম্মদ ইউনুসের সরকারের উপর চাপ তৈরি করেছে জামাত নেতৃত্ব। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামি লিগ ও বিএনপি নেতৃত্বের অনুপস্থিতিতে বিরোধী হিসেবে জামাত চালিয়ে খেলতে পারে।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে বিএনপির কৌশল কী হবে তা এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে। যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সেক্ষেত্রেও প্রশ্ন রয়েছে। কারণ তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলে রয়েছে, যা হাসিনা সরকার দিয়েছিল। সেই মামলাগুলি ইউনুস সরকার যাতে প্রত্যাহার করে নেয় সেবিষয়ে চেষ্টা চালাচ্ছে বিএনপি। মামলাগুলি প্রত্যাহার করা না হলে তারেকের দেশে ফেরা অনিশ্চিত। এখন দেখার মহম্মদ ইউনুস সরকার তারেকের বিরুদ্ধে থাকা মামলাগুলি প্রত্যাহার করে নেয় কি না।
প্রসঙ্গত ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি-সহ বিভিন্ন রোগে ভুগছেন। শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার বিদেশে চিকিৎসা করানোর চেষ্টা করলেও তা আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর একাধিক মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন খালেদা। সেটাই ছিল তাঁর শেষ বিদেশ সফর। পুত্র তারেক রহমানের সঙ্গেও এই ৭ বছরের মধ্যে মুখোমুখি দেখা হয়নি।

Post Views: 86

Continue Reading

Previous: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Next: আর্থিক তছরুপের অভিযোগ ,ভবানী ভবনে এলেন অর্জুন সিং

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.