নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে শুরু হল আন্তর্জাতিক মানের ২ দিনের সেমিনার। এই সেমিনারের আলোচ্য বিষয় হল সময়ের আলোকে আধুনিকতার অনুসন্ধান (লোকেটিং মর্ডানিটিঃ ডিসপেয়িং টাইম ইন দি রিজিয়ন)। আলোচ্য সেমিনারে সময়ের লেন্স দিয়ে ভারতের আঞ্চলিক সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান করা হবে। অর্থাৎ সময়ের আলোকে ‘অংশ’ থেকে ‘সমগ্র’ তে পৌঁছানোর প্রয়াস নেওয়া হবে।
পাশাপাশি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মনের “কিংডম ফরমেশন ইন প্রি-কলোনিয়াল ইন্ডিয়াঃ এ হিস্টোরিক্যাল স্টাডি অন দি ফরমেশন অফ দি কোচ কিংডম” গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয় এদিন।
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহঃ পারভেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক ঘোষ, শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌস্তুভ মণি সেনগুপ্ত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনুরাধা কয়াল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অস্মিতা সরকার এবং আন্তর্জাতিক স্তরের ঐতিহাসিক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

এই সেমিনারের মাধ্যমে যেন পৌঁছে যাওয়া হল অতীতে, অতীতের লেন্সে পর্যবেক্ষণ করা হল ইতিহাস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও আন্তর্জাতিক স্তরের একটি সেমিনার আয়োজন করে ছাত্র-ছাত্রীদের নতুন দিগন্তের সন্ধান দিল ইতিহাস বিভাগ।
