Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নথি ছাড়া পানশালা চালানোর অভিযোগ, গোর্খা নেতার রেস্তরাঁ বন্ধ করল আবগারি দফতর

নথি ছাড়া পানশালা চালানোর অভিযোগ, গোর্খা নেতার রেস্তরাঁ বন্ধ করল আবগারি দফতর

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_124728.jpg

ওঙ্কার ডেস্ক: দার্জিলিঙের নামী রেস্তরাঁ ‘গ্লেনারিজ’-এর নীচতলার বার ও লাইভ মিউজিক জোন বন্ধ করে দিল আবগারি দফতর। তিন মাসের জন্য বন্ধ রাখা হবে ওই পানশালা। রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ—প্রয়োজনীয় নথি ছাড়াই ওই পানশালা চালানো হচ্ছিল। এটির মালিক মূলত ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’-এর প্রধান অজয় এডওয়ার্ড। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি বিজনবাড়ি ব্লকে তৈরি করা একটি সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লেখা টাঙিয়েছিলেন। উদ্বোধনের আগে এই কাণ্ডে বিতর্ক তৈরি হয়েছিল।

আবগারি দফতরের এক আধিকারিক বলেন, নির্দিষ্ট নথি ছিল না। এ ছাড়া নিয়ম বহির্ভূত ভাবে ওই পানশালা চালানো হচ্ছিল। তাই আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘নিয়ম মানা হয়নি এমন অভিযোগ ছিল, তার ভিত্তিতে অভিযান চালানো হয়। নথিপত্রে ত্রুটি আছে।’

অজয়ের পানশালা বন্ধে অনেকে ‘গোর্খাল্যান্ড’ লেখা সেতু উদ্বোধনের সম্পর্ক খুঁজছেন। বস্তুত সম্প্রতি বিজনবাড়ি ব্লকের জোড়বাংলোয় কাছে টুংসুং খোলা নদীর উপরে একটি সেতু তৈরি করা হয়। তাতে ‘গোর্খাল্যান্ড’ লেখা টাঙিয়ে দেওয়া হয়। রবিবার সেই সেতুর উদ্বোধন করেন অজয়। উত্তরবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ের বিভিন্ন সংগঠন এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে ‘পৃথক গোর্খাল্যান্ড’-এর দাবি তুলে আসছে। সেই ভাবাবেগ উস্কে দিতে সচেতন ভাবে ‘গোর্খাল্যান্ড’ শব্দ ব্যবহার করা হয়েছে। যদিও অজয়ের দাবি, এই সেতু নির্মাণের জন্য সরকার অর্থ দেয়নি। পাহাড়বাসীর অনুদানে এটি তৈরি করা হয়েছে।

Post Views: 62

Continue Reading

Previous: শহরে বেপরোয়া গতির বলি বাইক আরোহী, রেড রোডে পৃথক দুর্ঘটনায় জখম বাবা-ছেলে
Next: দিল্লিকেও হার মানালো কলকাতা; শহরে রাতে একিউআই ৩৪২

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.