Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি

ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি

Online Desk সেপ্টেম্বর 2, 2024
RTTFD.jpg

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর : আর জি কর হাসপাতালে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে প্রায় রোজই পথে নামছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। এমনকি রাজনৈতিক দলগুলিকেও পথে নামতে দেখা যাচ্ছে। ন্যায় বিচারের দাবিতে সোমবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পালিত হয় মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি। বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, আমরা সুবিচার চাই, আর যারা এই সুবিচারে বাধা দিচ্ছে তার পদত্যাগ চাই। এদিনের এই বিক্ষোভ সভায় অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, মনোজ ব্যানার্জি সহ ব্যারাকপুর বিজেপি র অন্যান্য নেতা নেত্রীরা। রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র এদিন সাংবাদিকদের সামনে রাজ্য সরকারকে নিশানা করে একাধিক প্রশ্ন তোলেন। পাশাপাশি ঘটনার দিন ঘটনাটি ঘটার পরে সন্দীপ ঘোষ প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফোন করেছিলেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন। এই মিছিল ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিজেপি নেতা কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ও সভা করে।আগামী ২০ তারিখ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি তরফ থেকে রাত দখল কর্মসুচী গ্রহনের কথা জানান অর্জুন সিং।

Post Views: 81

Continue Reading

Previous: এস সি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ
Next: নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে বিল আনছে রাজ্য

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.