Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বসিরহাটে উদ্ধার জাল নোট, গ্রেফতার এক যুবক

বসিরহাটে উদ্ধার জাল নোট, গ্রেফতার এক যুবক

Online Desk মে 24, 2025
fgchngcjngy.jpg

ওঙ্কার ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বড় জিরাকপুর এলাকা থেকে ভারতীয় জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম সাগর দাস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৭,৬৫০ টাকার জাল নোট। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর দাস দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। স্থানীয়দের তরফে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছিল বসিরহাট থানায়। সম্প্রতি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, অভিযুক্ত যুবক বড় জিরাকপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই তথ্যের ভিত্তিতে বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার গভীর রাতে এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সাগর দাসকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কয়েকটি জাল নোট, যার মোট মূল্য ৭,৬৫০ টাকা। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশি অনুমান, ধৃত ব্যক্তি শুধুমাত্র এই জাল নোটের বাহক নয়, বরং একটি বড়সড় জালিয়াতি চক্রের অংশ হতে পারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ । এই জাল নোটগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার মাধ্যমে হাতে পৌঁছেছে—তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের যোগ আছে কিনা তাও তদন্ত চালাছে বসিরহাট থানার পুলিশ। শনিবার ধৃত সাগর দাসকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
এলাকাবাসীদের একাংশের দাবি, এমন ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরাকারবার ও জাল নোট চক্র সক্রিয়। পুলিশের এই তৎপরতা প্রশংসনীয় হলেও তারা চাইছেন আরও কড়া নজরদারি ও নিয়মিত অভিযান।

Post Views: 133

Continue Reading

Previous: পাক গুপ্তচর সন্দেহে গুজরাত থেকে গ্রেফতার আরও একজন
Next: বাতাবী লেবুর গাছ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.