স্পোর্টস রিপোর্টার : আগামী ১৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের সাধারণসভায় বাংলা থেকে প্রতিনিধিত্ব করবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৫ অগাস্ট বোর্ড থেকে সমস্ত সদস্য সংস্থাকে চিঠি পাঠিয়ে প্রতিনিধিদের নাম পাঠাতে বলা হয়েছিল। ৩১ অগাস্ট সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিনিধির নাম পাঠাতে হতো বোর্ডের অনুমোদিত সংস্থাগুলিকে। সেখানে সৌরভের নাম পাঠানো হয়। গত কয়েক বছরে ইডেন বর্ডার, গাভাসকর সিরিজ থেকে শুরু করে ভালো ম্যাচ পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত ছিল সৌরভ বোর্ডের বৈঠকে থাকলে সেই বঞ্চনা কমবে আশা করাই যায়।
বিহার, অরুণাচল প্রদেশ, হায়দরাবাদ ও মেঘালয় রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি থাকবে না । মহারাষ্ট্র ক্রিকেট সংস্থায় ডামাডোল চলছে। সেখানে এখন আদালত নিযুক্ত প্রশাসক দায়িত্বে তিনিই যাবেন। বেঙ্কটেশ প্রসাদ কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান সৌরভ তিওয়ারি ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার উন্মেষ খানভিলকর মুম্বই ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ক্রিকেটারদের এভাবে অংশগ্রহণ উল্লেখযোগ্য। বোর্ডের এজিএমে ২০২৫-২৬ মরশুমের হিসেব পেশ করা হবে। সেই সঙ্গে ২০২৬-২৭ মরশুমের সম্ভাব্য খরচ পেশ করে তা নিয়েও আলোচনা হবে।
এছাড়া নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। রাজীব শুক্লা সহ অনেক বোর্ড কর্তার এটাই শেষ সভা। বোর্ড জানিয়ে দিয়েছে তারা জাতীয় ক্রীড়া বিল মানতে আগ্রহী নয়।এরপরই সেপ্টেম্বর মাসে আবার সিএবিতে সচিব আর যুগ্ম সচিব নির্বাচন সৌরভ গঙ্গোপাধ্যায় আর অভিষেক ডালমিয়া অর্থাৎ শাসক বিরোধী গোষ্ঠীর কাছে মর্যাদার লড়াই।