Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার সাক্ষ্য নেবে বাংলাদেশের তদন্ত কমিশন

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার সাক্ষ্য নেবে বাংলাদেশের তদন্ত কমিশন

Online Desk মার্চ 8, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষ্য নিতে চায় এই হত্যাকাণ্ডে তদন্তের জন্য গঠিত কমিশন। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা-সহ ১৫ জনের সাক্ষ্য নেবে কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে জাতীয় তদন্ত কমিশনের কার্যালয়ে হাজির হতে হবে সাক্ষীদের। একান্ত না উপস্থিত থাকতে পারলে অনলাইনেও সাক্ষ্য দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কেউ যদি না সাক্ষ্য দিতে আসেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাক্ষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষ্য দেওয়ার জন্য যাদেরকে ডাকা হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের প্রাক্তন এমপি জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের প্রাক্তন এমপি মির্জা আজম, ঢাকা-৮ আসনের প্রাক্তন এমপি আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শামসুল আলম, ডিজিএফআইফের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রাক্তন ডিজি র্যােব হাসান মাহমুদ খন্দকার, প্রাক্তন পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ, প্রাক্তন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আগামী ৩১ মার্চের মধ্যে উল্লেখিত ব্যক্তিদের সাক্ষ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কী এই বিডিআর হত্যাকাণ্ড? ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা নাগাদ ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দরবার হলে কিছু বিদ্রোহী সদস্য আচমকা হামলা চালায়। সেই হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা-সহ নিহত হন ৭৪ জন। ২০১৩ সালে এই হত্যাকাণ্ড মামলার রায়ে বিডিআরের প্রাক্তন ডিএডি তৌহিদ-সহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২৫৬ জনকে কারাবাসের সাজা শোনানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

Post Views: 123

Continue Reading

Previous: মাঠ ভরাবেন সমর্থকরা, শনিবার গোয়া ম্যাচে অভিনব সেলিব্রেশন হবে বাগানে
Next: ‘দেশে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন’! ইউনুসকে কাঠগড়ায় তুলল বিএনপি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.