Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা বেড়ে চলেছে সৌদি আরবে! পাকিস্তানকে সাবধান করল সৌদি আরবে!

পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা বেড়ে চলেছে সৌদি আরবে! পাকিস্তানকে সাবধান করল সৌদি আরবে!

Online Desk সেপ্টেম্বর 25, 2024
53.png

তামসী রায় প্রধান,ওঙ্কারঃ হজযাত্রী হিসেবে আসা পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সৌদি আরবে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চিঠি পাঠিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। পাক সরকার ব্যবস্থা না নিলে কড়া পদক্ষেপ নেবে সৌদি। স্পষ্ট জানিয়েছে তারা।
সৌদি আরবে বাড়ছে ভিক্ষুকদের সংখ্যা। আর ভিক্ষুকদের ৯০ শতাংশ পাকিস্তানি নাগরিক। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের খবর, হজযাত্রী হিসেবে আসা পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সৌদি আরবে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চিঠি পাঠিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। পাকিস্তানকে সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে তারা।
মঙ্গলবার পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়, যেখানে জানানো হয়েছে, সৌদির হজ মন্ত্রক পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, উমরাহ ভিসার মাধ্যমে ভিক্ষুকদের পাঠানো বন্ধ করুক পাকিস্তান। তা নাহলে পাকিস্তানের যারা সত্যিই সৌদিতে হজ করতে যাচ্ছেন, তাঁরাই সমস্যার মুখে পড়বেন। খবর, এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক একটি ‘উমরাহ আইন’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত পাকিস্তানের একাধিক পর্যটন সংস্থা সেখানকার নাগরিকদের উমরাহ করতে পাঠায়। এবার নতুন আইনে সেইসব পর্যটন সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করা হচ্ছে।

প্রসঙ্গত, হজে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে চলতি বছরের মে মাসে সৌদি সরকার ফতোয়া জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, অনুমতি ছাড়া হজ করতে আসতে দেওয়া হবে না সেদেশে। বেআইনিভাবে কেউ আসলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকা। গত বছর সেপ্টেম্বরেও হজযাত্রীর ছদ্মবেশে থাকা ১৬ জন ভিক্ষুককে সৌদি আরবগামী একটি বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছিল। এক আন্তর্জাতিক রিপোর্টে দাবি, বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানের নাগরিক। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আর একটি মুসলিম দেশ বাংলাদেশের নাগরিকরা।

Post Views: 116

Continue Reading

Previous: কে করেছেন জেলবন্দী জাহেদ’র জামিনের আবেদন! সিআইডি তন্দন্তের নির্দেশ হাই কোর্টের
Next: ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়াল্ডের তালিকায় স্থান পাবে কি নদীয়ার ১১২ ফুটের দুর্গাপূজা?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.