Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম চূড়ান্ত ! রবিবার ঘোষণা করবেন অমিত শাহ ?

বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম চূড়ান্ত ! রবিবার ঘোষণা করবেন অমিত শাহ ?

Online Desk মে 31, 2025
Amit-BJP.jpg

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর রবিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম নিয়ে জল্পনার মাঝে অমিত শাহের এই বাংলা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি রবিবার বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম সামনে আসতে চলেছে। ঘোষণা করবেন অমিত শাহ ? ওয়াকিবহাল মহলের ধারণা, হয় তিনি এই সফরে কাজটা সেরে নেবেন, নাহয় খুব জোর ১৫ জুন পর্যন্ত সময় নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর, নতুন রাজ্য সভাপতির নাম ইতিমধ্যই চূড়ান্ত হয়ে গেছে। শুধু ঘোষণার অপেক্ষা। আরএসএস সূত্রে খবর, আরএসএস ও বিজেপির শিলমোহর দিয়েছে নতুন নামে। তাদের আরও দাবি, নতুন রাজ্য সভাপতির নির্বাচনের ক্ষেত্রে থাকছে বড় চমক। প্রসঙ্গত, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে যখন রাজ্যে সভাপতি হিসাবে নাম ঘোষণা হয় তখন তিনি ছিলেন রাজনৈতিক ময়দানে একদম আনকোরা। তিনি আরএসএস এর সক্রিয় কর্মী ছিলেন। শাহ-মোদিরা এবার ও সেই পথে হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন রাজনৈতিক ময়দানে এসে দিলীপ ঘোষ কিন্তু সফল রাজ্য সভাপতি। তার নেতৃত্বে বঙ্গ বিজেপির ঝুলিতে এসেছে সব থেকে বেশী লোকসভার আসন। একুশের বিধানসভায়ও তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। এদিক থেকে দেখলে বিজেপির নির্বাচনী হিসেব নিকেষে দুটো সম্প্রদায় উঠে আসে। তার মধ্যে মতুয়াদের নিয়ে অঙ্ক সেরে নিয়েছে বিজেপি। বাকি থাকল জঙ্গলমহলের দিকে তাকিয়ে কুর্মি-সম্প্রদায়। এদিক থেকে বঙ্গ বিজেপির সর্বোচ্চ পদে যাঁর নাম উঠে আসছে তাঁকে নিয়ে দলের অন্দরে বিরোধ নেই। এবং তিনি বিজেপির সাংসদও।

তবুও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাহ মোদিরা কি নতুন মুখ এনে চ্যালেঞ্জটা নেবেন ? নাকি সুকান্তে ফের ভরসা রাখবে গেরুয়া শিবির। তা সময় বলবে। প্রসঙ্গত, নতুন রাজ্য সভাপাতির দৌড়ে ছিলেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, জ্যেতির্ময় সিং মাহাতো, জগন্নাথ সরকার। মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েও জল্পনা চলছিল। তবে বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে, নতুন রাজ্য সভাপতির নাম এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে। যদিও অনেকে বলছেন, রবিবার অমিত শাহ নতুন সভাপতির নাম ঘোষণা না করলেও একটা ইঙ্গিত দিতে পারেন। এখন দেখার রবিবার তিনি নাম প্রকাশ করেন কিনা। অনেকে বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় আর খুব একটা দূরে নয়। বছর ঘুরলেই নির্বাচন। নতুন করে সংগঠনকে চাঙ্গা করতে হবে। যে সব কর্মীরা বাড়িতে বসে গেছেন তাদের আবার ময়দানে নামাতে হবে। এখন দেখার রবিবার বিজেপির নতুন রাজ্যে সভাপতির নাম ঘোষণা করেন কিনা।

Post Views: 330

Continue Reading

Previous: ভূমিপুত্র বাঙালি ক্রিকেটার চাই, বহিরাগত ক্রিকেটার খেলানোর বিরুদ্ধে বিক্ষোভ বাংলা পক্ষের
Next: আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবে ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.