Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধবার নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন, প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে সংশয়

বুধবার নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন, প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে সংশয়

Online Desk ফেব্রুয়ারি 4, 2025
WhatsApp-Image-2025-02-04-at-20.54.53.jpeg

ওঙ্কার ডেস্ক : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের যোগ দেওয়া নিয়ে সংশয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঝাড়খণ্ডেরে মুখ্যমন্ত্রী হেমন সোরেন আসছেন এটা নিশ্চিত। এই দোলচলের মধ্যে বুধবার দুপুর ২টো নাগাদ সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কলকাতার নিউটাউনে সেজে উঠেছে বিজিবিএস-এর সম্মেলনস্থল। আড়ম্বরপূর্ণ আয়োজনের সঙ্গে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এ বার অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিজিবিএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাজির থাকার কথা। এরমধ্যে সোমবার ভারতে এসে সোজা মহাকুম্ভে গিয়েছেন ভুটানের রাজা ওয়াংচুক। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর আতিথ্য নেওয়াকে ঘিরেই শুরু হয়েছে সংশয়ের বাতাবরণ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত অক্টোবর মাসে এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছিল। তবে এখন কি করবেন সে সম্পর্কে কিছু বলতে পারছেন না তিনি।

এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। যা মমতা বন্দ্যোপাধ্যের কাছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাস দুয়েক আগেই তিনি বিপুল জয় পেয়েছেন ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে। রাঁচিতে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরও ছিলেন মমতা। সেই হেমন্তকেই বিজিবিএস-এর প্রধান অতিথি হিসাবে হাজির করছে রাজ্য সরকার। যা জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী পরিসরে আঞ্চলিক দলের ঐক্য হিসাবে তুলে ধরার প্রয়াস হিসাবেও দেখছে রাজনৈতিক মহল।

Post Views: 145

Continue Reading

Previous: সিএবিতে পালিত হল ফ্রাঙ্ক ওরেল ডে ,রক্তদাতাদের সঙ্গে দেখা করেন সৌরভ
Next: রাজধানীতে চলছে ভোট গ্রহণ, দিল্লিবাসীকে ভোটে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.