Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের, ভিড় এড়াতে তিথির আগেই স্নান সারছেন বহু মানুষ

মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের, ভিড় এড়াতে তিথির আগেই স্নান সারছেন বহু মানুষ

Online Desk জানুয়ারি 14, 2025
Untitled-design-7.png

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণাঃ মকর সংক্রান্তির আগে থেকেই ভিড় সাগরে, সংক্রান্তির ভিড় এড়াতে ভোর থেকেই সাগর স্নান সারছেন পুন্যার্থীরা। মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যকালের সময়সীমা। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুন্যার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুন্যার্থীরা।
এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলক ভাবে ভিড় কম। সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন। কিন্তু পুন্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন জানিয়েছে ১লা জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই ৪২ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। রবিবার স্নান করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল উত্তর প্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির।এছাড়াও সোমবার সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে।

ভিডিও দেখুন-

Post Views: 138

Continue Reading

Previous: স্কুলের জানালার কাচ ভেঙে জখম পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের
Next: মকর সংক্রান্তিতে উধাও শীত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.