Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কলকাতার কাছে হেরে বেঙ্গল প্রো থেকে ছিটকে গেল মনোজের ডায়মন্ডহারবার

কলকাতার কাছে হেরে বেঙ্গল প্রো থেকে ছিটকে গেল মনোজের ডায়মন্ডহারবার

Online Desk জুন 20, 2024
FB_IMG_1718810330117.jpg

স্পোর্টস ডেস্ক :পরপর পাঁচ ম্যাচে হেরে প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মনোজ তিওয়ারির দল হারবার ডায়মন্ড। এদিন বেঙ্গল প্রো টি-২০ লিগে মুখোমুখি হয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অভিষেক পোড়েল। হারবার ডায়মন্ডের ওপেনার বিবেক সিং এর উইকেট দ্রুত হারালেও চেনা ছন্দে দেখা যায় অভিজ্ঞ মনোজ তিওয়ারিকে। তিনি ৩৯ বলে ছয়টি চারের সহায়তায় ৪৫ রান করেন। এছাড়াও হারবার ডায়মন্ডের হয়ে শশাঙ্ক সিং করে ৩৩ বাদল সিং বলওয়ান করেন ২৬। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স এর হয়ে অনন্ত সাহা ,সায়ন ঘোষ, ও করণ লাল দুটি করে উইকেট নেন। ২০ ওভার শেষে হারবার ডায়মন্ড সাত উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে।

১৩৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অনবদ্য ৬০ রানের পার্টনারশিপ গড়েন অভিষেক পোড়েল ও করণ লাল। অভিষেক পোড়েল ২৩ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ব্যক্তিগত ৩০ রান করে সাজঘরে ফেরেন। গত ম্যাচে অর্ধশত রানের পর এই ম্যাচে ও জ্বলে উঠলো করণ লালের ব্যাট। ৪৩ বলে পাচঁটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬২ রানে অপরাজিত থাকেন। হারবার ডায়মন্ডের বোলিং লাইনআপ কে দুরমুশ করে কুড়ি বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচে জয়লাভ করে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

Post Views: 72

Continue Reading

Previous: এএফসি ২ তে ১৪ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে জানেন!
Next: বিশ্বকাপে কিউইদের ভরাডুবির দায় নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.