Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সৌরভ, ঝুলনকে সামনে রেখেই বেঙ্গল প্রো টি২০ ট্রফি উন্মোচন

সৌরভ, ঝুলনকে সামনে রেখেই বেঙ্গল প্রো টি২০ ট্রফি উন্মোচন

Online Desk মে 4, 2024
IMG-20240504-WA0000.jpg

স্পোর্টস ডেস্ক :বেঙ্গল প্রো টি২০ লিগের ট্রফি উন্মোচন হয়ে গেলো। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর হাতে হয়ে গেলো ট্রফি উন্মোচন। ৮ টি দলের কর্ণধাররা যেমন ছিলেন তেমনই হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলা কোচ লক্ষীরতন শুক্লারা। এদিন সৌরভ জানালেন,’এটা ক্রিকেটের নতুন যুগ। আমরা বিশেষ কিছুর সাক্ষী থাকার জন্য প্রস্তুত হচ্ছি। টি-২০ ক্রিকেট প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। বেঙ্গল প্রো টি-২০ লিগ ভবিষ্যতে বাংলার ক্রিকেটকে সাহায্য করবে। আশা করছি ছেলে এবং মেয়ে ক্রিকেটাররা এই লিগ থেকে উপকৃত হবে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন কেউ জানত না এর ভবিষ্যত কী হবে। কিন্তু এখন বিশ্বের সেরা লিগের মধ্যে অন্যতম। আইপিএল যেভাবে এগিয়ে যাচ্ছে, শুধু সল্ট, রাসেল, রিঙ্কু নয়, আশা করছি বাংলার ক্রিকেটাররাও ভবিষ্যতে আইপিএল খেলবে। কলকাতায় খেলবে। সবার জন্য শুভেচ্ছা রইল।”এছাড়া ঝুলন গোস্বামী বললেন,’বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য মুখিয়ে রয়েছি। ভারতের মহিলা ক্রিকেট দলে ধারাবাহিক ভাবে বাংলার অবদান রয়েছে। বাংলার অনেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। এই লিগের সৌজন্যে ভারতীয় দলে বাংলার প্লেয়ারদের সংখ্যা আগামীতে আরও বাড়বে, আমি নিশ্চিত। এমন একটা দুর্দান্ত উদ্যোগের জন্য সিএবিকে সাধুবাদ জানাতে চাই।’ আগামী ১১ থেকে ২৮জুন চলবে টুর্নামেন্ট। ইডেন আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে ম্যাচগুলো।

Post Views: 83

Continue Reading

Previous: ফাইনালে আত্মতুষ্ট নন হাবাস
Next: ভরা যুবভারতীতে মোহনবাগানের সামনে খেলতে হলেও চিন্তিত নন মুম্বই কোচ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.