Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নিজের কোটার প্লেয়ার খেলাতে চাপ, সিএবি কর্তার জন্যই ভরাডুবি বাংলার

নিজের কোটার প্লেয়ার খেলাতে চাপ, সিএবি কর্তার জন্যই ভরাডুবি বাংলার

Online Desk ফেব্রুয়ারি 15, 2024
FB_IMG_1707994193599.jpg

স্পোর্টস ডেস্ক :বাংলা ক্রিকেট রসাতলে। খালি চোখে দেখলে হয়ত ক্রিকেটারদের উপর আঙ্গুল উঠবে। কিন্তু এই বাংলা দলই গতবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলে। গত কয়েকবছরে দেশের সবচেয়ে ধারাবাহিক দল। কিন্তু তারা যখন নকআউটে কোয়ালিফাই করতে পারলো না তখন প্রশ্ন তো উঠবেই। আসলে ক্রিকেটাররা নয়। বাংলার ভরাডুবির গোড়ায় গলদ। আর তার প্রধান কালপিট মনে করা হচ্ছে সিএবির এক কর্তা। অতীতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলা। বিশ্বকাপে যেখানে টিকিটের হাহাকার তিনি নিজের লোকেদের ডেকে প্রকাশ্যে টিকিট বিতরণ করেছেন। এমন অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।তার জন্যই ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়তে বাধ্য হন।এবারে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি টাকার বিনিময়ে ক্রিকেটারদের সুযোগ করে দেন বাংলার হয়ে খেলার। ভুয়ো আঁধারকার্ড দেখিয়ে ভিনরাজ্যের ক্রিকেটার খেলানো মাস্টার মাইন্ড তিনিই। অনেকদিন এই অভিযোগগুলো চাপা ছিল। কিন্তু বাংলা কেরালা ম্যাচে হারতেই ছাই চাপা আগুন বেরিয়ে এলো। কেরালা ম্যাচ ছিল বাংলার পক্ষে ডু অর ডাই ম্যাচ। কিন্তু অভিমন্যু ঈশ্বরণ ফিরতেই আচমকা তাঁর সঙ্গে খেলানো হলো রণজ্যোৎ সিং খাইরাকে। রীতিমতো প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়ে। আর তিনি ব্যর্থ হতেই বাংলার ক্রিকেটের আগুন জ্বলে গিয়েছে।

এই কর্তার কোটার প্লেয়ার রণজ্যোৎ । শুধু রণজ্যোৎই নয় ১২-১৩ জন ঠিক থাকলেও অনেক ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, আবার না খেলেই বাদ পড়ছেন। আসছেন নতুন মুখ।

কোন যুক্তিতে ১৮ জনের দল নিয়ে ম্যাচ খেলতে যেতে হচ্ছে,।
বিভিন্ন দলে তাঁর ক্লাবের বা তাঁর ‘পেটোয়া’দের খেলানোর জন্য যেভাবে তদ্বির করছেন তা জানতে পেরেছেন সিএবির বাকি কর্তারা।
দল নির্বাচনী বৈঠক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় যেখানে তাঁর থাকার অধিকার বা দরকার কোনওটাই নেই, সেখানে ঢুকে পড়েন। এমনকী দল নির্বাচনে যেখানে সচিবের থাকার শুধু নিয়ম তিনি চলে যান। তাকে নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। এখন দেখার সিএবি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কোনো ব্যবস্থা নেন কিনা ওই কর্তার প্রতি।নাহলে কিন্তু আরও আগামী কয়েকবছর রঞ্জিট্রফি জয় কেবল স্বপ্নই থেকে যাবে অভাগা বাংলার।

Post Views: 92

Continue Reading

Previous: টি২০ বিশ্বকাপে নেতা রোহিতই, ঘোষণা জয় শাহর
Next: রোহিত, জাডেজা,সরফরাজের ব্যাটিং বিক্রমে রাজকোটে অপ্রতিরোধ্য ভারত

সম্পর্কিত গল্প

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.