Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৮ বছরের অপেক্ষার পর সন্তোষ ট্রফি বাংলার ঘরে, অভিষেক, কুনালের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে জোর তরজা

৮ বছরের অপেক্ষার পর সন্তোষ ট্রফি বাংলার ঘরে, অভিষেক, কুনালের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে জোর তরজা

Online Desk জানুয়ারি 2, 2025
FotoJet-5.jpg

ওঙ্কার ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার ভারতীয় ফুটবলের মানচিত্রে সেরার আসন দখল করল বাংলা। দীর্ঘ ৮ বছর পর সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হল বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচের একেবারে শেষমুহূর্তে গোল করলেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২টি গোল করে মহম্মদ হাবিবের শহরে হাবিবেরই রেকর্ড ভাঙলেন তিনি।এনিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। শেষবার সন্তোষ ট্রফি বাংলার ঘরে এসেছিল ২০১৬-১৭ সালে। তারপর থেকে শুধুই ব্যর্থতা। গত কয়েক বছর ধরে সেই বাংলা সন্তোষ থেকে ফিরেছে শূন্য হাতে। দুবার ফাইনালে উঠেও হারতে হয়েছে বাংলাকে। অবশেষে এল সেই সাফল্য।কিন্তু বাংলার এই জয়কে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক তরজা। সমাজমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস থেকে শুরু করে কুনাল ঘোষ-সহ অন্য তৃণমূল নেতারা শুভেচ্ছা বার্তা জানিয়েছে, বাংলার দলকে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি প্রায় সমস্ত তৃণমূল নেতাই তাঁদের পোস্টে ব্যবহার করেছেন ‘জয় বাংলা’ স্লোগান, কেউ আবার লিখেছে ‘খেলা হবে’।
বুধবার বিমানবন্দরে খেলোয়াড়রা ফিরলে ভিড়ের মধ্যে থেকে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান। এই বিষয়কে নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক তরজা। বিরোধী শিবিরের রাজনীতিকদের বক্তব্য, তৃণমূল তাদের রাজনৈতিক স্লোগানকে প্রচার করতে সন্তোষ ট্রফির জয়কে ব্যবহার করছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করেন, “জয় বাংলা আর বাংলার জয় এক নয়। বাংলা দলকে ‘মমতা একাদশ’ বলে উল্লেখ করেনি, এই কত!” রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি জানান, ‘‘বাংলা সন্তোষ ট্রফিতে জিতেছে, এটা আনন্দের বিষয়। তবে এর মধ্যে রাজনীতি আনা উচিত নয়। কিন্তু তৃণমূল তো তৃণমূলই। অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ— সবেতে রাজনীতি জুড়তে চায়। এখানেও তাই করেছে।’’
অবশ্য বিরোধীদের এই কটাক্ষতে কান দিতে নারাজ তৃণমূল, কুনাল ঘোষ জানিয়েছেন, ‘‘সন্তোষ ট্রফি জিতেছে কে? বাংলা। তা হলে ‘জয় বাংলা’ বলব না তো কী বলব? যাদের গায়ে লাগছে তারা বুঝুক। আমাদের কিছু যায়-আসে না।’’
তবে খেলার মধ্যে এই রাজনৈতিক তরজা নিয়ে মোটেও খুশি নন প্রাক্তন ফুটবলাররা ।তাঁদের দাবি খেলার মধ্যে রাজনীতির রং মেশানো উচিত নয়, এই ধরণের ঘটনা খেলোয়াড়দের মনে প্রভাব ফেলে। আবার প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না। তাঁর কথায়, ‘‘বাংলা জিতলে ‘জয় বাংলা’ বললে অসুবিধা আছে? এটাকে রাজনৈতিক স্লোগানের মোড়কে দেখা ঠিক হবে না।’’

ভিডিও দেখুন-

Post Views: 156

Continue Reading

Previous: ফের খারিজ জামিন, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে চিন্ময়কৃষ্ণের!
Next: বছরের শুরুতেই নামল পারদ, কুয়াশায় ঢাকবে জেলা, সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.