Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে অভিশাপ মুক্তি ভোপালের, সরানো হল ৪০ বছর পুরনো গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য

অবশেষে অভিশাপ মুক্তি ভোপালের, সরানো হল ৪০ বছর পুরনো গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য

Online Desk জানুয়ারি 2, 2025
WhatsApp-Image-2025-01-02-at-4.19.02-PM.jpeg

ওঙ্কার ডেস্কঃ ভোপাল অভিশাপের ঘেরাটোপ থেকে অবশেষে মুক্তি পেল ৪০ বছর পর। প্রায় চার দশক ধরে জিইয়ে ছিল গ্যাস দুর্ঘটনার ভয়াবহ মরণস্মৃতি। শত চেষ্টার পর অবশেষে পুরোপুরিভাবে সরল মিথাইল আইসোসায়ানেটের বিষাক্ত বর্জ্যও। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে ৩৩৭ মেট্রিক টন হানিকারক বর্জ্য সরানো হয়েছে। ১২টি কন্টেনারে এই কেমিক্যাল বর্জ্য নিয়ে যাওয়া হয়েছে। কন্টেনারগুলি ‘লিক প্রুফ’ এবং কোনওভাবেই আগুন ধরবে না।
সম্পূর্ণ সুরক্ষাবিধি মেনে বর্জ্য স্থানান্তরিত করা হয়েছে। ৩০ টন করে বর্জ্য প্রতিটা কন্টেনারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানান্তরণের কাজে ব্যাবহার করা হয়েছে ১০০ জন শ্রমিককে। প্রত্যেক শ্রমিক কাজ করেছেন ৩০ মিনিট ধরে, কারণ ৩০ মিনিটের বেশি কেমিকাল বর্জ্যের সামনে থাকা ক্ষতিকর।
ভোপাল থেকে প্রথমে মধ্যপ্রদেশের শহর, তারপর সেখান থেকে দেওয়াস হয়ে পিথমপুরে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত রাস্তায় এবং তার পার্শ্ববর্তী ২০০ মিটার এলাকায় কার্যত লকডাউন চালু করে দেওয়া হয়েছিল। বর্জ্য নিয়ে যাওয়ার জন্যে ছিল ১২টি গাড়ি সঙ্গে ছিল ২৫ টি গাড়িতে নার্স, চিকিৎসক এবং তৎক্ষণাৎ আপৎকালিন পরিষেবা প্রদানের জন্যে সকল জরুরি সরঞ্জাম। নিরাপত্তার জন্যে একহাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।
১৯৮৪ সালের ২ ডিসেম্বর মধ্যরাতে শীতঘুমের মাঝেই চিরনিদ্রায় ডুবে যায় সহস্র প্রাণ। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে ছড়িয়ে পড়তে থাকে পার্শ্ববর্তী এলাকায়। নিমেষে মৃত্যু ঘটে অজস্র নিরীহ প্রাণের। সরকারি মতে মৃত্যুর সংখ্যা ৪ হাজার হলেও আদতে তা ১০ হাজারেরও বেশি। ৪০ বছরের ঘটনার রেশ এখনও বয়ে নিয়ে যাচ্ছে ভোপালের পরবর্তী প্রজন্ম। বর্জ্য সরানোর জন্যে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পিথমপুরে গিয়ে বর্জ্য পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Post Views: 88

Continue Reading

Previous: উড়ন্ত বিমানের মধ্যে কিশোরীর তাণ্ডব, জরুরি অবতরণে বাধ্য হলেন পাইলট
Next: ইমামি-ইস্টবেঙ্গল কি বিচ্ছেদ আসন্ন! নতুন স্পনসর শ্রী সিমেন্ট নাকি অন্য কেউ! (ওঙ্কার এক্সক্লুসিভ)

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.