Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • শেষকৃত্যে রাজনীতি!

শেষকৃত্যে রাজনীতি!

Online Desk ডিসেম্বর 30, 2024
BGFB.jpg

বিপ্লব দাশ, কনটেন্ট হেড: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণের পরে শেষকৃত্য নিয়ে রাজনীতি। সেই রাজনীতির জাঁতাকলে পড়ে রাজনৈতিক সৌজন্যতা নিয়ে প্রশ্ন উঠল। এখন প্রশ্ন কংগ্রেস কেন মনমোহন সিংয়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের জায়গা ও স্মৃতিসৌধ নিয়ে তরজায় নামল? মনমোহনের পরিবার শেষকৃত্য় নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি। প্রয়াত প্রধানমন্ত্রী নরসীমা রাও ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর কংগ্রেস তাঁদের প্রতি যথাযথ সম্মান দেয়নি। এমনকী নরসীমা রাওয়ের স্মৃতিসৌধ তৈরি তো দূরের কথা, তাঁর মৃতদেহ কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যেতে দেওয়া হয়নি। হায়দরাবাদে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।
এদিকে কংগ্রেসই ডঃ মনমোহন সিংয়ের মৃত্যু পর বিজেপিকে কাঠগড়ায় তুলছে। এর পিছনে সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে কংগ্রেসের। সামনেই দিল্লি বিধানসভার ভোট। দিল্লিতে শিখ ধর্মাবলম্বী মানুষের সংখ্যাও যথেষ্ট। তাই কখনও শেষকৃত্য়ের স্থান, কখনও স্মৃতিসৌধ, আবার কখনও বা শেষকৃত্যে মনমোহনের পরিবারের সদস্যদের বসার জায়গা নিয়ে প্রশ্ন তুলে শিখ সহানুভূতির লাভের প্রচেষ্টা কংগ্রেসের। যা আগামী দিল্লি ভোটের কংগ্রেসের শিখ ভোটব্যাঙ্ককে মজবুত করবে।
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখনিধন নিয়ে কংগ্রেসকে বারবার কাঠগড়ায় তুলেছে বিজেপি। ১৯৮৪ সালে ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শিখ আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। তারপর বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতাদের প্ররোচনায় যে শিখনিধন হয়েছিল, তা আজও ভোলার নয়। সেই ঘটনার প্রলেপ দিতেই কী মনমোহনের প্রয়াণকে হাতিয়ার করল কংগ্রেস? প্রশ্ন এও।
মনমোহন নীরবে ‘মৌনব্রত’ অবলম্বন করে কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন তাঁর নিন্দুকদের। তাঁর আমলেই উদার অর্থনীতি ও ভারতের উন্নয়নের যে কাজ হয়েছিল, সেগুলি কি ধামাচাপা পড়ে গেল না? ‘দিল্লির ভোট’ আর ‘শিখনিধন’ এই দুই ঘটনাকে হাতিয়ার করে শিখ ধর্মাবলম্বীদের সহানুভূতি টানার চেষ্টা করে মনমোহন সিংকে খাটো করল কি কংগ্রেস!

Post Views: 103

Continue Reading

Previous: ‘আওয়ামি লিগকে শেষ করা যাবে না’, ভারত থেকে বার্তা হাসিনার
Next: স্টার থিয়েটারের নাম বদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর,১৪১ বছর পর স্বীকৃতি নটী বিনোদিনীকে

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.