Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উড়ন্ত বিমানের মধ্যে কিশোরীর তাণ্ডব, জরুরি অবতরণে বাধ্য হলেন পাইলট

উড়ন্ত বিমানের মধ্যে কিশোরীর তাণ্ডব, জরুরি অবতরণে বাধ্য হলেন পাইলট

Online Desk জানুয়ারি 2, 2025
easy-jet.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: উড়ন্ত বিমানের মধ্যে এক কিশোরীর তাণ্ডবের জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। ঘটনাটি ঘটেছে তুরস্ক থেকে লন্ডনগামী ইজি জেটের বিমানে। যাত্রীদের আতঙ্কের কারণে বিমানটিকে ইতালিতে জরুরি অবতরণ করা হয়। অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বিমানে ছিলেন ১৬ বছর বয়সী এক কিশোরী। সে তার মা ও ঠাকুমার সঙ্গে ভ্রমণ করছিল। কিন্তু ওই বিমানে এক কিশোরীর সঙ্গে তার বচসা হয়। বিমানের মধ্যে অভিযুক্ত কিশোরীর পাশের আসনে যে কিশোরী বসেছিল তার বারবার কাশি হচ্ছিল। যা মেনে নিতে পারেনি অভিযুক্ত কিশোরী। বিষয়টি নিয়ে মাঝআকাশে তুমুল শোরগোল জুড়ে দেয় অভিযুক্ত। বিমানের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকে। অসুস্থ কিশোরী কাশতে কাশতে ক্লান্ত হয়ে ওয়াশরুমে গেলে অভিযুক্ত তাকে ধাওয়া করে সেখানে যায়। বিমানের মধ্যে ক্রু-রা তাকে নিরস্ত করার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় ওই কিশোরী। বিমানের এক যাত্রী জানান, আপৎকালীন দরজা খুলে ফেলার চেষ্টা করে ওই কিশোরী। শুধু তাই নয়, বিমানের জরুরি দরজার হাতলও ভেঙে ফেলে সে। বিমানের ক্রু-রা যখন কিশোরীকে নিরস্ত করতে পারছেন না, তখন যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ওই পরিস্থিতিতে লন্ডনের দিকে না গিয়ে ইতালির বারি বিমানবন্দরে জরুরি অবরতরণ করার সিদ্ধান্ত নেন পাইলট। পরে ওই কিশোরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Post Views: 76

Continue Reading

Previous: প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে পাকিস্তানে, গ্রেফতার ভারতীয় যুবক
Next: অবশেষে অভিশাপ মুক্তি ভোপালের, সরানো হল ৪০ বছর পুরনো গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.