Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বউ এর অত্যাচারে অতিষ্ঠ স্বামীদের একাংশ, উঠল পুরুষ কমিশনের দাবি

বউ এর অত্যাচারে অতিষ্ঠ স্বামীদের একাংশ, উঠল পুরুষ কমিশনের দাবি

Online Desk ডিসেম্বর 29, 2024
men-.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: সমাজে নারীরা অত্যাচারিত ও নির্যাতিত হন, এমনটাই ঘটে সাধারণত। যা নিয়ে প্রতিবাদ বিক্ষোভও হয় দেশের বিভিন্ন শহরে। কিন্তু এবার উলটপুরাণ দেখা গেল গুজরাতের সুরাতে। স্ত্রীদের হাতে অত্যাচারিত হয়ে পথে নামলেন একদল পুরুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা দাবি করলেন পুরুষ কমিশনের। প্ল্যাকার্ডে কোনওটিতে লেখা ছিল ‘ছেলেরা এটিএম নয়’, কোনওটিতে আবার লেখা ছিল ‘পুরুষ বাঁচাও, দেশ বাঁচাও’।
সম্প্রতি বেঙ্গালুরুতে পেশায় ইঞ্জিনিয়ার অতুল সুভাষ আত্মহত্যা করেছেন। যিনি মৃত্যুর আগে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি। অতুলের কথা মনে করিয়ে দিয়ে আন্দোলনকারীদের দাবি, সমাজে মেয়েরা শুধু অত্যাচারিত হয় না। পাশাপাশি, স্ত্রীদের হাতে স্বামীও অত্যাচারিত হতে পারে। যা নিয়ে আন্দোলন বা প্রতিবাদ চোখে পড়ে না। শুধু তাই নয় পুরুষরা সঠিক বিচার পায় না বলেও দাবি তাঁদের। তাই সমাজে পুরুষদের তরফে বার্তা দিতে এই উদ্যোগ।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মহিলাদের হাতে কতজন পুরুষ নির্যাতিত হয়েছেন পথে নামা পুরুষদের তরফে সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, ধর্ষণ বা অন্যান্য অভিযোগ যেগুলি মহিলাদের তরফে করা হয়, তার অনেক অভিযোগ ভুয়ো। যেগুলির কারণে পুরুষের সম্মানহানি হয়। তাই দ্রুত এই পরিস্থিতির বদল চেয়েছেন বিক্ষোভকারীরা।

Post Views: 81

Continue Reading

Previous: মদের দোকান সরানোর দাবিতে বিক্ষোভ আসানসোলে
Next: অবশেষে বন্দি জিনাত, চতুর্থবারের চেষ্টায় সাফল্য বন দফতরের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.