Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • হাসিনা প্রত্যর্পণ নাকি কূটনৈতিক সম্পর্ক!

হাসিনা প্রত্যর্পণ নাকি কূটনৈতিক সম্পর্ক!

Online Desk ডিসেম্বর 26, 2024
modi.png

বিপ্লব দাশ, কনটেন্ট হেড: বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস সম্প্রতি বিতাড়িত প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকারীভাবে আবেদন জানিয়েছে। প্রশ্ন এখানেই বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদেশে প্রাণ সংশয় রয়েছে। একাধিক মামলা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে। ফলে ঢাকার এই আবেদন ভারত সরকার কতটা বিবেচনায় রাখবে সেটাই প্রশ্ন। আবার পাকিস্তান ও মৌলবাদীদের মদতে বাংলাদেশে যেভাবে ভারত বিরোধীতা শুরু হয়েছে তাতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রবল ধাক্কা খেয়েছে। হাসিনার প্রত্যর্পণের আবেদনে ভারত সাড়া না দিলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও বিষিয়ে পড়বে। বলা যায় উভয় সঙ্কট ভারত সরকারের।
গত অগস্টে নিজের দেশ থেকে স্বল্প সময়ের নোটিসে হাসিনা দিল্লিতে আশ্রয় নেন। তখন থেকেই দিল্লির কাছে গলার কাঁটা হয়ে রয়েছে ‘আশ্রিত’ হাসিনা। যদিও শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ মিত্রতা সম্পর্কের পর এই আশ্রয় না দেওয়া ভারতের পক্ষে দুরূহ ছিল। আবার নতুন বাংলাদেশ কর্তৃপক্ষকে চটানোও কতটা বুদ্ধিমত্তার কাজ সেটাও প্রশ্ন। ফলে গত অগস্টের পর থেকে ক্রমশই এই নীতিদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। সাম্প্রতিক ঢাকার প্রত্যর্পণ আবেদনের পর আশ্রিত মিত্রকে নিজের দেশে বিপদের মুখে ফিরিয়ে দিয়ে অমানবিক হতে পারে না কোনও মানবিক রাষ্ট্র। আন্তজার্তিক নীতি বলে, নিজের দেশে ফিরে প্রাণসংশয় থাকলে বন্দি বা আশ্রিতকে ফেরানোর সিদ্ধান্ত কোনও দেশ না-ই নিতে পারে। ফলে এই ঘটনায় বাংলাদেশের সঙ্গে স্থায়ী সম্পর্ক বিনষ্ট হওয়ার প্রভূত সম্ভাবনাও রয়েছে। যে দেশের সঙ্গে বহু বিস্তৃত সীমান্ত। সেই প্রতিবেশী দেশের সঙ্গে এমন জটিল সঙ্কটে জড়িয়ে পড়াও কঠিন কূটনৈতিক সমস্যা। এখন এই সমস্যার সমাধান থেকে ভারতীয় বিদেশ মন্ত্রক কীভাবে করবে দ্রুত তা ভাবতে হবে।

Post Views: 68

Continue Reading

Previous: বাংলাদেশের অশান্তি, সোশ্যাল মিডিয়ায় কী বলছেন হাসিনা পুত্র সাজিব ?
Next: ফের নদীয়ায় গ্রেফতার ১৫ বাংলাদেশী অনুপ্রবেশকারী, জোর তরজা শাসক-বিরোধীর

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.