Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধবার পেশ হবে বাজেট, বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

বুধবার পেশ হবে বাজেট, বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

Online Desk ফেব্রুয়ারি 11, 2025
laxmir-bhandar-mamata.jpg

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। আগামী বুধবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত এই বাজেট হতে চলেছে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন।
বাজেট পেশের আগে ইতিমধ্যে গ্রামবাংলার রাজনীতিতে শুরু হয়েছে নানান জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারেন। কারণ তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে মহিলারাও ঢেলে ভোট দিয়েছেন। রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে তাই তাঁদের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়াতে পারে সরকার। বর্তমানে রাজ্যের মহিলারা ১০০০ এবং ১২০০ টাকা করে আর্থিক সাহায্য পান। এই ভাতার পরিমাণ এবার থেকে ২০০০ টাকা করতে পারে সরকার।
শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতাতেও বরাদ্দ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার যদি নতুন কোনও সামাজিক প্রকল্পের সূচনা করেন তাতেও অবাক হওয়ার কিছু নেই বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 87

Continue Reading

Previous: ষষ্ঠ বারের মতো ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদী, ‘বন্ধু’কে স্বাগত ইমানুয়েল ম্যাক্রোঁর
Next: বেঙ্গালুরু থেকে জিয়াগঞ্জে পপস্টার এড শিরান, নৌকা ও স্কুটিতে ঘুরলেন বন্ধু অরিজিতের সঙ্গে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.