Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে সপ্তাহে দুদিন ডিম ভাত,থাকবে ফল

এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে সপ্তাহে দুদিন ডিম ভাত,থাকবে ফল

Online Desk ফেব্রুয়ারি 15, 2025
untitled design (10)

ওঙ্কার ডেক্স: মিড-ডে মিল নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই।তবে এবার ভালো খবর স্কুল পড়ুয়াদের জন্য। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পড়ুয়াদের জন্য মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হয়েছে।এবার মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। এবার মিড-ডে মিলে যোগ হবে অতিরিক্ত পুষ্টি। পাতে পুষ্টি রাখতে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ফল ও ডিম খাওয়ানোর জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে ‘ফ্লেক্সি ফান্ড’ হিসাবে বরাদ্দ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা থেকে যা বেঁচেছে সেই দিয়েই পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে।এতদিন সপ্তাহে একদিন করে ডিম পড়ত পড়ুয়াদের পাতে।এবার রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়াকে সপ্তাহে দু’দিন করে ডিম দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি খাদ্যতালিকায় থাকবে পুষ্টিকর ফল। পড়ুয়া পিছু আট টাকা করে খরচ করবে রাজ্য সরকার। বাড়তি পুষ্টি সংযোজনের ক্ষেত্রে সময়সীমা পাঁচ সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এই নিয়ম কার্যকর হবে । ২০২৪ -২৫ অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর যে ফান্ড অবশিষ্ট ছিল সেই থেকেই পড়ুয়াদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত,মিড ডে মিল নিয়ে পড়ুয়া থেকে অভিভাবকদের অভিযোগ ভুরিভুরি। কোথাও মিড ডে মিলে টিকটিকি,কোথাও অখাদ্য খাবার দেওয়া অভিযোগ উঠেছে।

Post Views: 116

Continue Reading

Previous: পরবর্তী রাজ্য বাজেট বিজেপি গড়বে, দাবি অমিত মালব্যের
Next: প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বললে প্রাক্তন স্বামীকেও বলতে হবে ‘ডিভোর্সার’, পর্যবেক্ষণ জম্মু-কাশ্মীর হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.