Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি করে দুর্নীতি মামলায় বিচারে পদ্ধতিগত দেরি হচ্ছে, পর্যবেক্ষণ হাইকোর্টের

আরজি করে দুর্নীতি মামলায় বিচারে পদ্ধতিগত দেরি হচ্ছে, পর্যবেক্ষণ হাইকোর্টের

Online Desk জানুয়ারি 31, 2025
Calcutta-highcourt-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি করে দুর্নীতি মামলার বিচারে পদ্ধতিগত দেরি হচ্ছে বলে জানাল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, এই মামলায় গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
শুক্রবার মামলার শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, ‘আরজি কর দুর্নীতির মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা লক্ষ্য করেছি।’
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দীপ ঘোষ রাজ্য সরকারের কর্মচারী হওয়ায় তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। আদালত সূত্রের খবর, রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমতি গত ২৭ নভেম্বর দিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে তা জানায়নি বলে অভিযোগ। যা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ে সিবিআই।
প্রসঙ্গত, গত বছরের ৮ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার পর হাসপাতালের দুর্নীতির খবরও প্রকাশ্যে চলে আসে। আরজি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় সন্দীপ একা নন, তাঁর সঙ্গে গ্রেফতার হন বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেও।

Post Views: 106

Continue Reading

Previous: মহাকুম্ভের দুর্ঘটনায় মৃত্যু মালদার যুবকের, শোকের ছায়া এলাকা জুড়ে
Next: ন্যাশনাল গেমসে বাড়ছে বাংলার পদক তালিকা, রুপো জিতে বিস্ফোরক মন্তব্য বাংলার খেলোয়াড়ের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.