Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের চিকিৎসক সংগঠনে ‘নতুন মুখ’, আদিদের প্রতি অনাস্থা শীর্ষ নেতৃত্বের?

তৃণমূলের চিকিৎসক সংগঠনে ‘নতুন মুখ’, আদিদের প্রতি অনাস্থা শীর্ষ নেতৃত্বের?

Online Desk জানুয়ারি 28, 2025
tmc-doctor.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। রাজ্যের গন্ডি পেরিয়ে দেশেও এই ঘটনা নিয়ে চর্চা হয়েছে। যা শাসকদল তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতিতে শাসকের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ প্রত্যক্ষ করা গিয়েছিল। তৃণমূলের চিকৎসক নেতারাও পরিস্থিতি সামাল দিতে পারেননি।
এই ঘটনায় শাসকদলের দেহে যে ক্ষত তৈরি হয়েছে তা মেরামত করতে এবার উদ্যোগী হল জোড়াফুল শিবির। পুরনো চিকিৎসক নেতাদেরকে পাশ কাটিয়ে বেশ তিনজন নতুন চিকিৎসককে নিয়ে চিকিৎসক সংগঠন গড়ায় জোর দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর শাসকদলের চিকিৎসক নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। যা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব।
সোমবার ‘প্রগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশন’ নামে নতুন সংগঠনের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই নতুন সংগঠনের কমিটিও ঘোষণা করেছেন তিনি। সংগঠনে সাত জন থাকলেও তাঁদের মধ্যে নতুন তিন জন নতুন মুখ। যে তিন জনকে ওই সংগঠনে দায়িত্ব হয়েছে তাঁরা হলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং গোপীবল্লভপুরের বিধায়ক খগেন মাহাতো। সূত্রের খবর, বর্তমানে তৃণমূলে ১৪ জন চিকিৎসক-বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে থেকে তিন জনকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু পুরনোদেরকে কেন নতুন সংগঠনে জায়গা নয়? সূত্রের খবর, পুরনো চিকিৎসকদের কাজে খুশি নয় জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। তাই নতুন করে চিকিৎসক সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে।

Post Views: 90

Continue Reading

Previous: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে এবার শুভেন্দু বনাম মমতা
Next: মেঝেতে শুয়ে বাথরুমে বসে ন্যাশনাল গেমসে খেলতে গেলো বাংলার আথলিটরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.