Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মনমোহনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি মোদীর, দেখুন একনজরে

মনমোহনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি মোদীর, দেখুন একনজরে

Online Desk ডিসেম্বর 27, 2024
WhatsApp-Image-2024-12-27-at-2.23.52-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মোদী বলেছেন, মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ড. মনমোহন সিং দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। এজন্য দেশ তাঁকে মনে রাখবে। এছাড়া মনমোহন সিং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক সংস্কারের পথ প্রদর্শক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহনের মৃত্যুতে শোকপ্রকাশ করে আরও বলেছেন, দেশভাগ হওয়ার পরে পাকিস্তান থেকে ভারতে এসে জীবনের সবক্ষেত্রে মনমোহন সিং যেভাবে সাফল্যলাভ করেছেন, তা এক অসাধারণ ব্যাপার। মনমোহনের জীবন আগামী প্রজন্মকে শিক্ষা দেবে কীভাবে বঞ্চনা, সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্যলাভ করা হয়।
মোদী শোকবার্তায় বলেছেন, মনমোহনকে ভারতের জনগণ মনে রাখবে একজন মহান ব্যক্তিত্ব হিসেবে। ইউপিএ জমানায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিং গুরুদায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে। এছাড়া সাফল্যের সঙ্গে গুরুদায়িত্ব পালন করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবেও। ভারতকে নতুন অর্থনৈতিক পথের দিশা দেখাতে মনমোহনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও শোকবার্তাও উল্লেখ করেছেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, দেশের মানুষ মনমোহন সিংয়ের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। এছাড়া মনমোহন সিংয়ের জীবন সততা এবং সরলতার জন্যে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। নিজের বুদ্ধিমত্তার জন্যে সংসদীয় রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে চিরকাল দেশের মানুষ মনে রাখবে মনমোহনকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, বরাবর দলীয় রাজনীতির উপরে ছিলেন মনমোহন সিং। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের সঙ্গে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছি। এতে উপকৃতও হয়েছি। সম্প্রতি মনমোহনের জন্মদিনে আমাদের দুজনের কথা হয়েছিল।

Post Views: 76

Continue Reading

Previous: না ফেরার দেশে মনমোহন সিং !
Next: নিখোঁজ রাজভবনে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বামী, সাহায্য চাইলেন সংবাদমাধ্যমে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.